advertisement

Alipurduar News: আটকে গেল চার লেনের মহাসড়ক তৈরির কাজ! ক্ষতিপূরণ না দিয়েই অবৈধভাবে কাজের অভিযোগ, কাঠগড়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ

Last Updated:

Alipurduar News: স্থানীয়দের অভিযোগ, ক্ষতিপূরণ না দিয়েই অবৈধভাবে কাজ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এরপরেই রাস্তার কাজ আটকে দেয় সোনাপুর সমবায় কৃষি উন্নয়ন লিমিটেড।

আটকে গেল চার লেনের মহাসড়ক নির্মাণের কাজ
আটকে গেল চার লেনের মহাসড়ক নির্মাণের কাজ
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ চার লেনের মহাসড়ক নির্মাণের কাজে ফের জটিলতা। এবার কাজ আটকে দিলেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এদিন আলিপুরদুয়ারে ঘটনাটি ঘটেছে।
রাস্তা তৈরির জন্য সকালে আলিপুরদুয়ার ১ ব্লকের পাঁচকেলগুঁড়ি বাবুরহাট হাসপাতালের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ক্ষতিপূরণ না দিয়েই অবৈধভাবে কাজ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এরপরেই রাস্তার কাজ আটকে দেয় সোনাপুর সমবায় কৃষি উন্নয়ন লিমিটেড।
আরও পড়ুনঃ জঙ্গলমহলে ৩ দিনের জমাটি যোগা প্রতিযোগিতা! রয়েছে আকর্ষণীয় পুরস্কার, ভিনরাজ্য থেকেও ছুটে এসেছেন প্রতিযোগীরা
এই ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থানার সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সমবায় সমিতির অভিযোগ, হাসপাতালের জমি সমবায় সমিতির নামে রয়েছে। অথচ কোনও রকম ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ক্ষতিপূরণ না দেওয়া হলে কাজ শুরু করতে দেওয়া যাবে না।
advertisement
advertisement
প্রসঙ্গত, গোটা দেশে এই রাস্তার কাজ শেষ হলেও আলিপুরদুয়ার জেলার সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার চার লেনের ইস্ট ওয়েস্ট করিডরের রাস্তার কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। এই কাজ নিয়ে জেলার নানা জায়গায় নানা সমস্যা রয়েছে। বর্তমানে এই রাস্তা নির্মাণের কাজ দ্রুত শুরু হলেও ফের নয়া জটিলতা তৈরি হল। এরপর এই ইস্যু কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: আটকে গেল চার লেনের মহাসড়ক তৈরির কাজ! ক্ষতিপূরণ না দিয়েই অবৈধভাবে কাজের অভিযোগ, কাঠগড়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement