advertisement

Durga Puja 2025 : ‘ক্লিন প্যান্ডেল’ মিশন! ষষ্ঠী থেকে দশমী, প্রতিটি মণ্ডপ থাকবে ঝকঝকে! এই পুরসভা নিল 'গুরুদায়িত্ব'

Last Updated:

ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শহরের প্রতিটি পুজো মণ্ডপ পরিষ্কার রাখা হবে। যে কাজ সামলাবেন পুরসভার কর্মীরা।

আলিপুরদুয়ার পুরসভা। (প্রতিকী ছবি)
আলিপুরদুয়ার পুরসভা। (প্রতিকী ছবি)
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: শহরের দুর্গাপুজোর মন্ডপ থেকে প্রতিমা বিসর্জন, সব ক্ষেত্রেই বাড়তি দায়িত্ব নিল আলিপুরদুয়ার পুরসভা। দুর্গা পুজোর মন্ডপে থাকবে না কোন আবর্জনা। কারণ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মন্ডপ পরিষ্কারের দায়িত্ব নিয়েছে পুরসভা। মন্ডপ পরিষ্কারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি বিসর্জনের দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পৌরসভা। কারণ শহরের ১২টি ঘাটে পুরসভার কর্মীরা নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের কাজ সামলাবেন।
সোমবার আলিপুরদুয়ার পুরসভার পেক্ষাগৃহে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ শিবিরে এই ঘোষণা করেছেন পুরসভার চেয়ারম্যান বাবলু কর। উল্লেখ্য, মহকুমা প্রশাসনের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন দুর্গাপুজো কমিটির কর্তাদের উপস্থিতিতে এই ঘোষণা করা হয়েছে। যদিও দুর্গাপুজোয় ওয়ান উইন্ডো সিস্টেমে কিভাবে অনুমতির জন্য আবেদন করতে হবে, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই করা হয়েছে গুরুত্বপূর্ণ ঘোষণা।
advertisement
আরও পড়ুন : ‘এই’ মেডিকেল কলেজ পেল অবিশ্বাস্য নম্বর! বদলে যাবে চিকিৎসার চেহারা
ওই প্রশিক্ষণ শিবিরে পুর চেয়ারম্যান জানিয়েছেন, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শহরের প্রতিটি পুজোমন্ডপ পরিষ্কার রাখা হবে। যে কাজ সামলাবেন পুরসভার কর্মীরা। অন্যদিকে বিসর্জনের দিন ঘাটে পুরসভার কর্মীরা প্রতিমা বিসর্জনের দায়িত্ব নেবেন। সেখানে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, তার জন্য সেখানে থাকবেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও।
advertisement
advertisement
আরও পড়ুন : হাটে শাড়ি সাজানো, কিন্তু ক্রেতা কোথায়? অনলাইনের দাপটেই কী মন্দা? চরম বিপাকে ব্যবসায়ীরা 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর জেলায় প্রায় ৬১০টি দুর্গাপুজো অনুমোদন পেয়েছে। তাছাড়াও আরো বেশ কিছু পুজো কমিটি স্বাধীনভাবে আয়োজন করছে দুর্গাপুজোর শুধুমাত্র আলিপুরদুয়ার শহরেই কয়েকশো দুর্গা পূজার আয়োজন করা হয় সমস্ত পুজো উদ্যোক্তাদের ফায়ার ব্রিগেড বিদ্যুৎ দপ্তর পুলিশসহ বিভিন্ন রকমের অনুমতি নিতে হয়। সেই অনুমতি নেওয়ার কাজ যাতে সহজ হয়, তার জন্য ওয়ান উইন্ডো সিস্টেমের সুবিধা পাবেন পুজো উদ্যোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025 : ‘ক্লিন প্যান্ডেল’ মিশন! ষষ্ঠী থেকে দশমী, প্রতিটি মণ্ডপ থাকবে ঝকঝকে! এই পুরসভা নিল 'গুরুদায়িত্ব'
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement