advertisement

Alipurduar News: ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সে আরও একটি চা বাগান! কাজ হারালেন ৬৩৬ জন চা শ্রমিক 

Last Updated:

Alipurduar News: ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আরেকটি চা বাগান। এদিন সকালে শ্রমিকরা কাজে যোগদান দিতে এসে দেখে বাগান বন্ধ।

চা বাগান
চা বাগান
আলিপুরদুয়ার: বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আরেকটি চা বাগান। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার জয়বীরপাড়া চা বাগান বন্ধ হয়ে গেল। এদিন সকালে শ্রমিকরা কাজে যোগদান দিতে এসে দেখে বাগান বন্ধ।
মালিকপক্ষ প্রি লক আউট নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছে। সমস্যায় পড়ল বাগানে কর্মরত ৬৩৬ জন চা শ্রমিক। আজ বেতন প্রদানের কথা ছিল বাগান কতৃপক্ষ-এর। বেতন প্রদান না করে বাগান বন্ধ করে চলে গিয়েছে তারা।
advertisement
advertisement
শ্রমিকরা জানান, বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কোন সুযোগ সুবিধা প্রদান করত না, দিত শুধুমাত্র বেতন। আর সেই বেতন না দিয়ে আচমকা বাগান বন্ধ করে চলে গিয়েছে। এদিন বাগানে আসেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা। সাংসদ শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
সাংসদ জানান, “একের পর চা বাগান বন্ধ হচ্ছে আর এই বন্ধ চা বাগান নিয়ে বিজেপির শ্রমিক সংগঠন বিটিডাব্লইউ-র পক্ষ বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে।”
জানা গিয়েছে, বাগানের সমস্যা নিয়ে শ্রম দফতর বৈঠক ডেকেছিল, কিন্তু বৈঠকের আগেই মালিকপক্ষ বাগান বন্ধ করে চলে গেল।
Annanya Dey 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সে আরও একটি চা বাগান! কাজ হারালেন ৬৩৬ জন চা শ্রমিক 
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement