advertisement

ঘন কুয়াশা ফুঁড়ে গাড়িকে ধাক্কা মারল ১২ চাকার ট্রেলার! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩ বন্ধু

Last Updated:

Alipurduar Accident| ঘন কুয়াশায় আলিপুরদুয়ারের ৩১ নম্বর জাতীয় সড়কে মনোজিৎ বিশ্বাস, শৌভিক বিশ্বাস ও রাজু মণ্ডল মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন, এলাকায় শোকের ছায়া।

আলিপুরদুয়ারে কুয়াশায় সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু! (Representative Image)
আলিপুরদুয়ারে কুয়াশায় সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু! (Representative Image)
ঘন কুয়াশার জেরে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন বন্ধু। আলিপুরদুয়ার শহর লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কের গরম বস্তি এলাকায় রবিবার ভোররাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ছোট গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। পথে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় উলটো দিক থেকে আসা একটি ১২ চাকার ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ছোট গাড়িটি কার্যত চিরে চ্যাপ্টা হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক মনোজিৎ বিশ্বাসের। তিনি কুমারগ্রামের সঙ্কোশ চা বাগান এলাকার বাসিন্দা।
advertisement
advertisement
গাড়িতে থাকা বাকি দুই যাত্রীও দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁদের মধ্যে একজন শৌভিক বিশ্বাস। তিনিও সঙ্কোশ চা বাগানের বাসিন্দা এবং সম্পর্কে মনোজিতের কাকাতো ভাই। তৃতীয় মৃত ব্যক্তি রাজু মণ্ডল, আলিপুরদুয়ারের বাসিন্দা। পেশায় তিনি একজন গাড়ির মেকানিক ছিলেন।
advertisement
সংঘর্ষের পর ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘক্ষণ ধরে উদ্ধারকাজ চালিয়ে গাড়ির ভিতর থেকে তিনজনের মৃতদেহ বের করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা ছিল। দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি থাকায় চালকদের পক্ষে রাস্তার পরিস্থিতি বোঝা কঠিন হয়ে পড়ে। তাঁদের মতে, কুয়াশার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ঘন কুয়াশা ফুঁড়ে গাড়িকে ধাক্কা মারল ১২ চাকার ট্রেলার! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩ বন্ধু
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement