advertisement

Flight Fare from Bagdogra: মুখ্যমন্ত্রীর ধমকের পর ভাড়া কমল বাগডোগরা-কলকাতাগামী বিমানের! ১৮ হাজার কমে ভাড়া এখন ৫ হাজারেরও কম!

Last Updated:

Flight Fare from Bagdogra: বাগডোগরা থেকে কলকাতা বিমানে অত্যাধিক ভাড়া। মুখ্যমন্ত্রী সরব হওয়ার পরেই বাগডোগরা থেকে কলকাতাগামী বিমানে ভাড়া কমছে। কাল থেকে একাধিক বিমানে ভাড়া কমছে। যদিও বিপর্যয়ের সুযোগ নিয়ে কেন এত ভাড়া নেওয়া হলো?

News18
News18
কলকাতাঃ বাগডোগরা থেকে কলকাতা বিমানে অত্যাধিক ভাড়া। মুখ্যমন্ত্রী সরব হওয়ার পরেই বাগডোগরা থেকে কলকাতাগামী বিমানে ভাড়া কমছে। কাল থেকে একাধিক বিমানে ভাড়া কমছে। যদিও বিপর্যয়ের সুযোগ নিয়ে কেন এত ভাড়া নেওয়া হলো? তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কাল থেকে একাধিক এয়ারলাইন্সের বিমানে ভাড়া পাঁচ হাজার টাকার নিচে কমেছে।
advertisement
সামনেই বিহারে বিধানসভা ভোট। তাই ছট পুজোয় বিমান ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। অথচ দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে বিমান ভাড়া বেড়েছে বহু গুণ। বৈষম্যের অভিযোগে গতকাল, বুধবার সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এদিন উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে এসে বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিহারে ছট পুজো আছে বলে ফ্লাইটের ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। এতে আমি খুশি। কিন্তু একটা দুর্যোগের পরে বাগডোগরা থেকে যারা আসছেন তাঁদের ফ্লাইটের ভাড়া ১৮ হাজার করে দেওয়া হয়েছে কেন? যাঁরা সরাসরি ফ্লাইট পাচ্ছেন না দিল্লি ঘুরে আসতে হচ্ছে তাদের জন্য ৪২ থেকে ৪৫ হাজার টাকা!! ভাবতে পারেন? এটা কি বৈষম্য নয়?’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Flight Fare from Bagdogra: মুখ্যমন্ত্রীর ধমকের পর ভাড়া কমল বাগডোগরা-কলকাতাগামী বিমানের! ১৮ হাজার কমে ভাড়া এখন ৫ হাজারেরও কম!
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement