Malda News: মানসিক ভারসাম্যহীন তরুণীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার পড়শি
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
ফের ধর্ষণের অভিযোগ মালদহের হবিবপুরে। মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ।
সেবক দেবশর্মা,লিপেশ লালা, মালদহ: ফের ধর্ষণের অভিযোগ মালদহের হবিবপুরে। মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ।
যুবতীর আত্মীয়রা জানান, ওই যুবতীর বাবা আগেই মারা গিয়েছেন। যুবতীর দাদা ভিন রাজ্যে কাজ করে। যুবতীর মা মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেই সুযোগ নিয়ে গ্রামেরই এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
advertisement
advertisement
বাড়িতে ফিরে মেয়ের মুখ থেকে সবটা শোনেন মা। এর পরই হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ৪৮ ঘণ্টার মধ্যে একই এলাকায় দুটি ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2024 1:40 PM IST










