advertisement

North Dinajpur News: ইসলামপুরে বেসরকারি নার্সিং হোমে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন এক প্রসূতি

Last Updated:

ইসলামপুরে এক বেসরকারি নার্সিং হোমে এক সাথে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন তাহের বেগম নামে এক প্রসূতি। জানা গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম।

+
প্রতীকী

প্রতীকী ছবি

উত্তর দিনাজপুর: ইসলামপুরে এক বেসরকারি নার্সিং হোমে এক সাথে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন তাহের বেগম নামে এক প্রসূতি। জানা গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম। তাঁর স্ত্রী তাহেরা বেগম। জাভেদ ভিন রাজ্যে কাজে বাইরে রয়েছে।
আরও পড়ুনঃ একাদশে পছন্দের বিষয় নিয়ে পড়তে গেলে মাধ্যমিকের কিসে কত পেতে হবে? তালিকা প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
প্রথম দুই মাসের পর আল্ট্রাসোনোগ্রাফি মাধ্যমে ডাক্তার ফারজানা নুরি ওই প্রসূতিকে আগেই জানিয়ে দিয়েছেন যে তার গর্ভে পাঁচ শিশু সন্তান রয়েছে। এরপর ডাক্তারের পরামর্শ মতো প্রসূতি মাকে সাহস দিতে শুরু করে ডাক্তার ফারজান নুরি।
advertisement
advertisement
রবিবার ভোরে ইসলামপুরের আমবাগান এলাকায় রেজা কেয়ার নামে এক বেসরকারি নার্সিং হোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন তাহেরা বেগম নামে ওই প্রসূতি। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক ভাবে পাঁচ শিশু কন্যার জন্ম দেন তিনি। জন্মের পর পাঁচ শিশু ও শিশুর মা সুস্থ রয়েছে এমনটাই পরিবার সূত্রে জানা গিয়েছে।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: ইসলামপুরে বেসরকারি নার্সিং হোমে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন এক প্রসূতি
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement