advertisement

North Dinajpur News: রোগী নিয়ে আর ছোটাছুটি নয়! এবার রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি

Last Updated:

রায়গঞ্জ মেডিক্যালে তৈরি হতে চলেছে ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক

ক্রিটিক্যাল কেয়ার ইউনিট
ক্রিটিক্যাল কেয়ার ইউনিট
উত্তর দিনাজপুর: রায়গঞ্জ মেডিক্যালে তৈরি হতে চলেছে ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক। মুমূর্ষু রোগীকে নিয়ে আর ছুটতে হবে না এ হাসপাতাল থেকে সে হাসপাতাল। এবার এক হাসপাতালেই পাওয়া যাবে ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থাপনায় অত্যাধুনিক চিকিৎসা। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালেই তৈরি হতে চলেছে ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক (সিসিবি)। এরফলে এক ছাদের তলায় একাধিক রোগীকে চিকিৎসা দেওয়া যাবে বলে মনে করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
আগে এই ব্যবস্থা না থাকায় একের পর এক হাসপাতালে ঘুরতে হত রোগীদের। চিকিৎসার আশায় হাসপাতাল স্থানান্তরের সময় মাঝ রাস্তায় রোগীমৃত্যুর নজিরও রয়েছে। সবদিক বিবেচনা করে তাই অত্যাধুনিক সিসিবি তৈরির অনুমোদন এসেছে স্বাস্থ্য দপ্তরের তরফে। কয়েকবছর আগেই সিসিবি তৈরির কাজ শুরু হতো রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। কিন্তু নানা কারণে সেই কাজ শুরু হয়নি। সম্প্রতি সেই সিসিবি চালুর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। মেডিক্যাল কলেজের মর্গের কাছেই সিসিবি তৈরির জমিও চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই নির্মাণ কাজ চালু হওয়ার কথা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রায়গঞ্জ মেডিক্যালের সুপার প্রিয়ঙ্কর রায় বলেন, “আপতকালীন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিতে সিসিবি তৈরি হবে। তারজন্য পাঁচতলা বহুতল নির্মাণ হবে। পূর্ত দপ্তর শীঘ্রই ৫০ শয্যা বিশিষ্ট এই সিসিবি তৈরির কাজ শুরু করবে। যেখানে দুটি অপারেশন থিয়েটার থাকবে। আইসিইউ, এইচডিইউ, ডায়ালিসিস ইউনিট, জরুরী বিভাগ, আইসোলেশন সহ অত্যাধুনিক ওয়ার্ড থাকবে। ১০ শয্যার আইসিইউ, ছয় শয্যার এইচডিইউ থাকছে। পাঁচটি শয্যা থাকছে জরুরী বিভাগেও। এছাড়াও ২০ টির বেশি শয্যা থাকবে আইসোলেশন ওয়ার্ডে। এই ক্রিটিক্যাল কেয়ারে গুরুতর অসুস্থতা বা আঘাতে আক্রান্ত রোগীদের মিলবে চিকিৎসা সেবা।”
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: রোগী নিয়ে আর ছোটাছুটি নয়! এবার রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement