advertisement

North 24 Parganas News: বন্ধ কোটি টাকা জেতার আশা, আর কাটা যাবে না লটারি!

Last Updated:

সোমবার, থেকে অনির্দিষ্টকালের জন্য লটারি বিক্রি বন্ধের সিদ্ধান্তে আন্দোলনে নামলেন বিক্রেতারা৷

আন্দোলনে লটারি বিক্রেতারা
আন্দোলনে লটারি বিক্রেতারা
#উত্তর ২৪ পরগনা: আর কাটা যাবে না লটারি! জেতা যাবে না পুরস্কার! জেলা জুড়ে তৈরি হচ্ছে জল্পনা। সোমবার থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বারাসত ময়না এলাকায় লটারি কোম্পানির বিরুদ্ধে আন্দোলনে নামলেন বিক্রেতারা। বিক্রেতাদের ভাউচার সংক্রান্ত সমস্যায় প্রথম পুরস্কার সরকারের ঘরে চলে যাওয়া সহ একাধিক দাবি জানিয়ে আজ, সোমবার, থেকে অনির্দিষ্টকালের জন্য লটারি বিক্রি বন্ধের সিদ্ধান্তে আন্দোলনে নামলেন তারা। আন্দোলনকারীদের দাবি, সমাধান সূত্র সামনে না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। বিশেষ এক লটারি কোম্পানির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে রবিবার রাতেই বারাসতে লটারি বিক্রি বন্ধ করে আন্দোলনের ডাক দেয় ডিয়ার সেলার ইউনিয়ন।
বারাসত শহরে মাইকিং করে সব লটারি বিক্রেতাদের আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানানো হয়। লটারি কোম্পানির বিরুদ্ধে সেলার ও কাস্টমারদের শোষনের প্রতিবাদে ১০ই অক্টোবর অর্থাৎ আজ থেকে ডিয়ার কোম্পানির টিকিট বিক্রয় সেলারদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে৷ এই আবেদন জানিয়ে সব সেলারদের একত্রিত হয়ে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানানো হয়।
advertisement
advertisement
আন্দোলকারী সেলার ইউনিয়ন বারাসত জোনের মূলত দাবি, আগে যে ভাউচার ছিল সেই ভাউচার পুনরায় দিতে হবে৷ পাশাপাশি আগে যেরকম লটারিতে প্রাইজ ছিল সেই লটারি প্রাইজটা দিতে হবে। অধিকাংশ দিন প্রথম প্রাইজ সরকারের ঘরে ফেরত যাচ্ছে বলে দেখানো হচ্ছে। কমিশন কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে এসেছে, যেখানে এই ব্যবসা করে পেট চালানো দায় হয়ে দাঁড়িয়েছে, এমন জানাচ্ছেন লটারি সেলাররা। এক একজন বহু বছর ধরে এই টিকিট বিক্রি করে সংসার চালাচ্ছে, তারা এখন এই ব্যবসা ছেড়ে কী করবে, এই প্রশ্নও তোলা হচ্ছে।
advertisement
আরও পড়ুন Malda News: স্বামীর সঙ্গে বিবাদের জেরে মেয়েকে নিয়ে আত্মঘাতী গৃহবধূ
তাই লটারি কোম্পানিকে পুনরায় আগের ভাউচার চালু করতে হবে, তা না হলে ডিয়ার সেলারদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে বলে দাবি করা হয়। ফলে আবারও কবে থেকে পুরস্কার জেতার আশায় লটারি কাটতে পারবেন উৎসাহী মানুষরা, এখন সেটাই দেখার।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বন্ধ কোটি টাকা জেতার আশা, আর কাটা যাবে না লটারি!
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement