advertisement

North 24 Parganas News: ভোকেশনাল বিষয়ে শিক্ষাদানের জন্য অভিনব কর্মশালা

Last Updated:

রাজ্যের বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলে ভোকেশনাল বা ঐচ্ছিক বিষয়ের শিক্ষকদের নিয়ে শুরু হল তিন দিনের একটি কর্মশালা। ফিসারী, ভেটেনারি ও এগ্রিকালচার এর মত বিষয় নিয়ে এই কর্মশালায় বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

+
শিক্ষকদের

শিক্ষকদের জন্য কর্মশালা

#উত্তর ২৪ পরগনা : রাজ্যের বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলে ভোকেশনাল বা ঐচ্ছিক বিষয়ের শিক্ষকদের নিয়ে শুরু হল তিন দিনের একটি কর্মশালা। ফিসারী, ভেটেনারি ও এগ্রিকালচার এর মত বিষয় নিয়ে এই কর্মশালায় বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তবে বিশেষত গুরুত্ব দেওয়া হয়েছে প্রাণী পালন ও মাছ চাষের উপর।
বিভিন্ন স্কুল থেকে আসা ভোকেশনাল শিক্ষকদের হাতে-কলমে এদিন প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে প্রাণী পালন ও মৎস্য চাষে ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা দানের মধ্যে দিয়ে উৎসাহ বৃদ্ধি ঘটানো যায় এই বিষয়গুলির ওপর। যাতে পরবর্তীতে সঠিক শিক্ষা লাভের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা মৎস্য চাষ বা প্রাণী পালন সহ ভোকেশনাল বিভিন্ন বিষয়ে ভালো ফল করতে পারেন।
advertisement
আরও পড়ুনঃ রাজ্যে শীতের আমেজ! কম্বল বালাপোষ নিয়ে হাজির ভিন রাজ্যের বিক্রেতারা
আর সেই কারণে শিক্ষকরা যাতে শুধু পুঁথিগত বিদ্যায় নয়, হাতে- কলমেও বিষয়টি বুঝে নিয়ে সঠিকভাবে ছাত্র-ছাত্রীদের বোঝাতে পারেন তার জন্যই এদিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানা যায়। প্রাণী পালন মৎস্য চাষ সহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে দিন প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকদের। শিক্ষকরা ও যথেষ্টই উৎসাহ সহকারে বিষয়গুলির জানার এবং বুঝে নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন এই কর্মশালায়। এদিন অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রে আয়োজন করা হয় এই কর্মশালার যা চলবে আগামী আরো দুদিন।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভোকেশনাল বিষয়ে শিক্ষাদানের জন্য অভিনব কর্মশালা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement