advertisement

North 24 Parganas News: রাজ্যে শীতের আমেজ! কম্বল বালাপোষ নিয়ে হাজির ভিন রাজ্যের বিক্রেতারা

Last Updated:

রাজ্যে শীতের আমেজ। অনেকটাই নেমেছে তাপমাত্রা। রাতের দিকে তাপমাত্রা নেমে যাওয়ার কারণে অনেকেরই গায়ে উঠেছে হালকা চাদর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সামনেই আরও দ্রুত নামতে পারে পারদ।

+
কম্বল

কম্বল বালাপোষের সম্ভার

#উত্তর ২৪ পরগনা : রাজ্যে শীতের আমেজ। অনেকটাই নেমেছে তাপমাত্রা। রাতের দিকে তাপমাত্রা নেমে যাওয়ার কারণে অনেকেরই গায়ে উঠেছে হালকা চাদর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সামনেই আরও দ্রুত নামতে পারে পারদ। আর তাই শীতের ব্যবহারের লেপ কম্বল বালা পোষের সম্ভার নিয়ে ইতিমধ্যেই জেলায় হাজির হয়েছেন ভিন রাজ্যের ব্যবসায়ীরা। প্রতিবছরই তারা ভিন রাজ্য থেকে লেপ কম্বল নিয়ে এসে শীতের দীর্ঘ সময় জেলার নানা জায়গায় তাঁবু খাটিয়ে ব্যবসা করেন।
শীত পড়তেই ক্রেতারা পছন্দের শীত নিবারণের জন্য আরামদায়ক লেপ কম্বল বালাপোষ বেছে নিতে পারেন এই সমস্ত রোডসাইড বিক্রেতাদের কাছ থেকে। দরাদরি করে মূল্য অনেকটাই কম করার সুযোগ থাকে এখানে। ইতিমধ্যেই যশোর রোডের ধারে চোখে পড়বে এ ধরনের তাঁবু খাটিয়ে কম্বল বিক্রি করছেন বিক্রেতারা। ২৫০ থেকে ৩০০ টাকা এমনকি তার ঊর্ধ্বেও কেজি প্রতি হিসেবে বিক্রি করা হয় কম্বল।
advertisement
আরও পড়ুনঃ মিনাখা বোমা বিস্ফোরণ কাণ্ডে ফরেনসিক দলের পর বোম স্কোয়াডের ঘটনাস্থল পরিদর্শন
৫০০ টাকা থেকে প্রায় 3500 টাকার পর্যন্ত কম্বল রয়েছে এই সমস্ত বিক্রেতাদের কাছে। করোনার প্রভাবে দু বছর মন্দা গেলেও এ বছর আবারও ভিন রাজ্যের ব্যবসায়ীরা আশার আলো দেখছেন শীতের পসরা বিক্রির ক্ষেত্রে। যশোর রোডের পাশ দিয়ে যাতায়াতের সময় যানবাহন থামিয়ে অনেকেই দেখছেন শীতের ব্যবহারের নানান এই সমস্ত জিনিস।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিএসএফের নিয়োগ পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী! গ্রেফতার তিন
দিনে এখন হাতে গোনা বিক্রি হলেও, বিক্রেতাদের দাবি ঠান্ডা বাড়তেই বাড়বে বিক্রি। শীতের কয়েক মাস তারা এভাবেই তাঁবুর ভেতরে রান্না থাকা করে কম্বল বিক্রি করে থাকেন বলেও জানান। জেলায় পারদ নামতেই ধীরে ধীরে ভিড় বাড়ছে ভিন রাজ্যের থেকে আসা এই সকল কম্বল ব্যবসায়ীদের তাঁবুতে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাজ্যে শীতের আমেজ! কম্বল বালাপোষ নিয়ে হাজির ভিন রাজ্যের বিক্রেতারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement