advertisement

North 24 Parganas News: বিএসএফের নিয়োগ পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী! গ্রেফতার তিন

Last Updated:

ছিল বিএসএফের নিয়োগের পরীক্ষা। আর সেই পরীক্ষা দিতে এসেই, হাতেনাতে ধরা পড়লেন তিন ভুয়ো পরীক্ষার্থী। সূত্রের খবর, বসিরহাটের হাসনাবাদে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়নে পরীক্ষা দিতে এসে বিহারের মুঙ্গের জেলার মির্জাপুর এলাকার তিন যুবক মোহাম্মদ আসিফ, মোহাম্মদ জাবেদ ও মোহাম্মদ সামাদকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়।

#উত্তর ২৪ পরগনা : ছিল বিএসএফের নিয়োগের পরীক্ষা। আর সেই পরীক্ষা দিতে এসেই, হাতেনাতে ধরা পড়লেন তিন ভুয়ো পরীক্ষার্থী। সূত্রের খবর, বসিরহাটের হাসনাবাদে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়নে পরীক্ষা দিতে এসে বিহারের মুঙ্গের জেলার মির্জাপুর এলাকার তিন যুবক মোহাম্মদ আসিফ, মোহাম্মদ জাবেদ ও মোহাম্মদ সামাদকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়।
জানা যায়, প্রথমার্ধে লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর, তাদের প্রাকটিক্যাল পরীক্ষা করার হচ্ছিল। সেই সময় বায়োমেট্রিক টেস্ট করার জন্য হাতের আঙ্গুলের সঙ্গে ওই পরীক্ষার্থীদের ছবি ডকুমেন্ট না মেলায় সন্দেহ হয়। তখনই ৮৫ নম্বর বিএসএফের ব্যাটেলিয়ানে আধিকারিকদের পুরো বিষয়টা নজরে আসে। তারপর তাদের আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরায় ভেঙে পড়েন অভিযুক্তরা। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুনঃ বাবা লোকনাথের চাকলা ধামে মঙ্গল দ্বীপ, ভক্তদের ভিড়
শুরু হয় তদন্ত। অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সম্পূর্ণ জাল নথি তৈরি করে পরীক্ষায় বসার চেষ্টা করেছিলেন তারা। এই বিষয়টি সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্তের জন্য, বিহারের ওই তিন যুবককে এদিন বসিরহাট মহকুমা আদালতে পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানায় হাসনাবাদ থানার পুলিশ। বিচারক পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন। তবে কীভাবে তারা লিখিত পরীক্ষা অবধি আসলেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিএসএফের নিয়োগ পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী! গ্রেফতার তিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement