advertisement

North 24 Parganas News:পুকুরে স্নান করতে নেমেই সব শেষ! তলিয়ে গিয়ে মৃত্যু ২ কিশোরের, চাঞ্চল্য নিমতায়

Last Updated:

North 24 Parganas News: বিহারের বাসিন্দা ফুল কুমার শর্মা এদিন তার সন্তান ও তার শালীর সন্তানকে বাড়িতে রেখে তারা চিকিৎসার জন্য বাইরে যান। ফুল কুমার শর্মার ছেলে প্রিয়াংশু কুমার শর্মা ও তার শালীর ছেলের নাম হিমাংশু কুমার শর্মা এদিন দুপুরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায়।

পুকুরে ডুবুরি নেমে দেহ উদ্ধারের চেষ্টা 
পুকুরে ডুবুরি নেমে দেহ উদ্ধারের চেষ্টা 
নিমতা : সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরে স্নান করতে নামেন দুই ভাই। এরপর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করলে তাদের কোথাও দেখতে না পেয়ে, নিমতা থানায় যোগাযোগ করে।
এরপরেই নিমতা থানার পুলিশ এদিন সন্ধ্যাবেলায় ডুবুড়ির সাহায্যে পুকুর থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে৷ তারপরেই তা ময়নাতদন্তের জন্য কামারহাটি সাগর দত্ত হাসপাতালে পাঠায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।বিহারের বাসিন্দা ফুল কুমার শর্মা তার পরিবার নিয়ে নিমতার কল্যাণ নগর অঞ্চলে একটি বাড়িতে ভাড়া থাকতেন। এদিন তার সন্তান ও তার শালীর সন্তানকে বাড়িতে রেখে তারা চিকিৎসার জন্য বাইরে যান।
advertisement
advertisement
এরপরে বাড়িতে এসে সন্তানদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন ৷ তারপরে নিমতা থানার দ্বারস্থ হলে পুলিশ বিপর্যয় মোকাবিলা দফতরের সাহায্য নিয়ে কল্যাণগরের পুকুর থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।স্থানীয় সূত্রে খবর, ফুল কুমার শর্মার ছেলে প্রিয়াংশু কুমার শর্মা ও তার শালীর ছেলের নাম হিমাংশু কুমার শর্মা এদিন দুপুরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায়।
advertisement
অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News:পুকুরে স্নান করতে নেমেই সব শেষ! তলিয়ে গিয়ে মৃত্যু ২ কিশোরের, চাঞ্চল্য নিমতায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement