advertisement

North 24 Parganas News: রাজারহাটে ভুয়ো কল সেন্টারের খোঁজ, গ্রেফতার ৩

Last Updated:

মোবাইলের হটস্পট ব্যবহার করে তারা বিদেশি নাগরিকদের ফোন করত। নিজেদের সার্ভেয়ার বলে পরিচয় দিত এবং ফ্রিতে বাড়িতে লফ্ট ইনস্টলেশন করার জন্য অফার দিত।

উত্তর ২৪ পরগনা: রাজারহাটে ফের ভুয়ো কল সেন্টারের হদিস। পরিত্যক্ত বাড়িতে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগ। এই ঘটনায় রাজারহাট থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্র মারফত খবর পায়, রাজারহাটের রেকজোয়ানি আজাদ নগরের একটি পরিত্যক্ত বাড়িতে ভুয়ো কল সেন্টার চলছে। এরপর রাজারহাট থানার পুলিশ সেখানে হানা দেয়। সেখান থেকে অভয় শর্মা, বিবেক কুমার শর্মা ও রাজ মিত্র নামে তিন যুবককে গ্রেফতার করা হয়। তাদেরকে জেরা করে জানা যায়, মোবাইলের হটস্পট ব্যবহার করে তারা বিদেশি নাগরিকদের ফোন করত। নিজেদের সার্ভেয়ার বলে পরিচয় দিত এবং ফ্রিতে বাড়িতে লফ্ট ইনস্টলেশন করার জন্য অফার দিত। যারা রাজি হত তাঁদের থেকে বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নেওয়া হত। দীর্ঘদিন ধরেই এই প্রতারণা চক্র চলছিল বলে জানা গিয়ে।
advertisement
advertisement
এর আগেও বিধাননগর পুলিশ কমিশনারেটের এলাকায় একের পর এক ভুয়ো কল সেন্টারের খোঁজ পাওয়া গিয়ে। বর্তমানে লাগাতার ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। তাতে হাতে গরম সাফল্য‌ও মিলছে। রাজারহাটের এই ভুয়ো কল সেন্টার উদ্ধারের ঘটনাটাও তেমনই।
advertisement
অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাজারহাটে ভুয়ো কল সেন্টারের খোঁজ, গ্রেফতার ৩
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement