মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটের বই। সহিত্যমেলা। এই বইয়েই অশালীন শব্দের ব্যবহার। এ নিয়ে জোর বিতর্ক। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাহিত্যিক সমরেশ বসুর লেখা গল্প, নাম আদাব৷ এই গল্পের মধ্যে অশালীন শব্দের ব্যবহার নিয়ে উঠছে প্রশ্ন৷ এই গল্পটি পড়ানো হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটে, সাহিত্যমেলা বইয়ে৷ আর এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক৷ কেন অশালীন শব্দ রয়েছে এমন গল্প রয়েছে পাঠ্যবইয়ে? উঠেছে প্রশ্ন৷ এতে কম বয়সি পড়ুয়াদের মনে প্রভাব পড়তে পারে৷ এই নিয়ে সরব হয়েছেন অভিভাবকরা৷ তাঁরা চান গল্পের বই থেকে অশালীন শব্দ বাদ দেওয়া হোক৷



