advertisement

WB Assembly Election 2026: সরলেন সুনীল কুমার চৌধুরী, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে তুখোড় আইপিএস প্রণব কুমার! তোলপাড় শিল্পাঞ্চলে

Last Updated:

WB Assembly Election 2026: সরিয়ে দেওয়া হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরীকে। তাঁর জায়গায় বসানো হচ্ছে ২০০৩ ব্যাচের এই আইপিএস ডঃ প্রণব কুমারকে। কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

নতুন কমিশনার প্রণব কুমার (বামদিকে) ও বিদায়ী কমিশনার সুনীল কুমার চৌধুরি (ডানদিকে)
নতুন কমিশনার প্রণব কুমার (বামদিকে) ও বিদায়ী কমিশনার সুনীল কুমার চৌধুরি (ডানদিকে)
আসানসোল, পশ্চিম বর্ধমান: নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই পুলিশের উচ্চপদে একাধিক বদল করেছে কমিশন। আর এবার সরিয়ে দেওয়া হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরীকে। তাঁর জায়গায় বসানো হচ্ছে আইপিএস ডঃ প্রণব কুমারকে। ২০০৩ ব্যাচের এই আইপিএস অফিসারকে এদিন বুধবার সকাল ১১’টার মধ্যে দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে দিয়েছে কমিশন।
উল্লেখ্য, এতদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী। তিনি ২০২৩ সালে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ২০০৪ ব্যাচের এই আইপিএস অফিসার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্ব নেওয়ার আগে আইজি, সিআইডি’র দায়িত্বভার সামাল দিচ্ছিলেন। জানা গিয়েছে, তাঁকে বর্তমানে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে ব্যবহার করা যাবে না বলেই জানিয়েছে কমিশন।
advertisement
advertisement
অন্যদিকে আইপিএস প্রণব কুমার এতদিন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। ২০২৪ সালে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজ্য পুলিশ অ্যাকাডেমির দায়িত্বও সামাল দিয়েছেন তিনি। তাঁর হাতেই নির্বাচনের সময় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
advertisement
কমিশন সূত্রে খবর, জেলায় নির্বাচন অবাধ্য শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই পদক্ষেপ করা হয়েছে। দ্রুত দায়িত্বভার গ্রহণ করে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে নবনিযুক্ত কমিশনারকে। আর আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এই হাই প্রোফাইল বদলিকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, স্পর্শকাতর বুথ, স্পর্শকাতর এলাকাগুলিতে নির্বাচনের সময় চ্যালেঞ্জ মোকাবিলা করতেই এই অভিজ্ঞ পুলিশ আধিকারিককে বেছে নিয়েছে কমিশন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: সরলেন সুনীল কুমার চৌধুরী, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে তুখোড় আইপিএস প্রণব কুমার! তোলপাড় শিল্পাঞ্চলে
Next Article
advertisement
Shatarup Ghosh: 'তাহলে কি পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকবে?' বেনজির কটাক্ষ শানালেন শতদল, কার বিরুদ্ধে?
'তাহলে কি পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকবে?' বেনজির কটাক্ষ শানালেন শতদল, কার বিরুদ্ধে?
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement