Darjeeling Tour: পকেটে টান থাকলে দার্জিলিং ভ্রমণের এই সিক্রেট টিপস মিস করবেন না, পাহাড় ঘুরতে গিয়ে টাকা বাঁচানোর সেরা উপায় জেনে রাখুন
- Published by:Nayan Ghosh
Last Updated:
Darjeeling Tour: খুব কম খরচের মধ্যেও তিনদিন - দু'রাতের দার্জিলিং ভ্রমণ করা সম্ভব। হাজার খানেক টাকা খরচ করলেই অনায়াসে পাহাড় থেকে ঘুরে আসতে পারবেন। দার্জিলিং গিয়ে চেষ্টা করুন ইয়ুথ হোস্টেলে থাকার। রেস্টুরেন্টের বদলে দার্জিলিংয়ের স্ট্রিট ফুডের স্বাদ নেওয়ার চেষ্টা করুন।
দার্জিলিং: দার্জিলিং বরাবরই বাঙালি পর্যটকদের প্রথম পছন্দের গন্তব্য। কিন্তু মন দার্জিলিং যেতে চাইলেও, পকেটে টান থাকার কারণে তা অনেক সময় সম্ভব হয়ে ওঠেনা। তবে খুব কম খরচের মধ্যেও তিনদিন – দু’রাতের দার্জিলিং ভ্রমণ করা সম্ভব। হাজার খানেক টাকা খরচ করলেই অনায়াসে পাহাড় থেকে ঘুরে আসতে পারবেন। যদিও যাত্রাপথে কিছুটা ধকল আপনাকে সহ্য করতে হবে। আর এই সহনশীলতা থাকলে পকেটের ওপর বাড়তি চাপ না দিয়ে খুব সহজে দুটো দিন পাহাড় ভ্রমণের আনন্দ নিতে পারবেন।
কম খরচে দার্জিলিং ভ্রমণ করতে চাইলে আগে থেকে ট্রেনের টিকিট বুকিং করে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তবে যদি হাতে সময় কম থাকে বা টিকিট না পান, তাহলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আপনার জন্য আদর্শ হতে পারে। কম ভাড়ায় আপনি কলকাতা থেকে সহজে পৌঁছে যেতে পারবেন পাহাড়ের দোরগোড়ায়। এনজেপি থেকে শেয়ার গাড়িতে পৌঁছতে হবে দার্জিলিং।
advertisement
advertisement
দার্জিলিং গিয়ে চেষ্টা করুন ইয়ুথ হোস্টেলে থাকার। তাহলেই রাত্রিবাসের খরচ আপনার সব থেকে কম পড়বে। তবে যদি আগে থেকে ইউথ হোস্টেল বুকিং করে রাখতে না পারেন বা থাকার জায়গা না পান, তাহলে ম্যাল থেকে একটু দূরে হোটেল নেওয়ার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলে খুব সহজে আপনার বাজেট অনুযায়ী হোটেল পেয়ে যাবেন। বর্তমানে অনেক হোটেল কম বাজেটের সঙ্গে খাওয়া-দাওয়ারও ব্যবস্থা রাখে। যা আপনার জন্য আরও সাশ্রয়ী হতে পারে।
advertisement
পকেটে টান থাকলে বড় বড় রেস্টুরেন্টে খাওয়ার বদলে দার্জিলিংয়ের স্ট্রিট ফুডের স্বাদ নেওয়ার চেষ্টা করুন। এগুলি যেমন পকেট ফ্রেন্ডলি, তেমনি সুস্বাদু। ফলে কম খরচে পেট ভরাতে পারবেন। কাছাকাছি দূরত্বের জায়গাগুলি পায়ে হেঁটে ঘোরার চেষ্টা করুন। যেমন জুলজিক্যাল পার্ক, মহাকাল মন্দির, পিস প্যাগোডা, মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইত্যাদি। আর যে সমস্ত জায়গাগুলি একটু দূরে, সেগুলিতে যাওয়ার জন্য শেয়ার গাড়ির ওপর ভরসা রাখুন। পারলে সময় করে গিয়ে গাড়িচালকদের সঙ্গে কথা বলে সময় জেনে রাখুন। তাহলে কম খরচে, কম সময়ে দুটো দিন পাহাড় থেকে সহজেই ঘুরে আসতে পারবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Mar 18, 2026 6:47 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling Tour: পকেটে টান থাকলে দার্জিলিং ভ্রমণের এই সিক্রেট টিপস মিস করবেন না, পাহাড় ঘুরতে গিয়ে টাকা বাঁচানোর সেরা উপায় জেনে রাখুন









