advertisement

Judo seminar: অলিম্পিক গেম জুডো থেকে চাকরির সুযোগ, উজ্জ্বল কেরিয়ার! বর্ধমানে অ্যাসোসিয়েশনের মেগা আয়োজন, জরুরি টিপস দিলেন আন্তর্জাতিক জুডো রেফারি

Last Updated:
East Bardhaman Judo Seminar: খেলাধুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পূর্ব বর্ধমানে জুডো সেমিনারের মেগা আয়োজন। পূর্ব বর্ধমান জেলা জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
1/6
জুডোর মাধ্যমেও একদিকে যেমন ঘটে শারীরিক ও মানসিক বিকাশ তেমনই হয়ে উঠতে পারে ভবিষ্যৎ বার্তা। খেলার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)

2/6
পূর্ব বর্ধমান হিডেন হ্যান্ডসের আতিথিয়তা এবং পূর্ব বর্ধমান জেলা জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তর্জাতিক জুডো রেফারি প্রশিক্ষক সমীর চন্দ্র পাল।

3/6
পূর্ব বর্ধমান জেলা থেকে প্রায় ২০ জন অংশগ্রহণ করেছিলেন এই সেমিনারে। জুডো যেহেতু একটি অলিম্পিক গেম সেহেতু এখানে ভবিষ্যতে চাকরির সুযোগও অনেক বেশি। তাই খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে কেরিয়ার গড়ে তুলতে পারে সেই জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

4/6
পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক জুডো রেফারি সমীর চন্দ্র পাল বলেন, জুডো একটি অলিম্পিক স্পোর্টস। তাই এর গুরুত্ব অনেক বেশি। কেউ যদি ন্যাশনাল খেলতে পারে তাহলে সে যেমন খেলাধুলার মধ্যে দিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে পারবে ঠিক তেমনই চাকরির ক্ষেত্রেও তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে। এমনকি এই খেলার মাধ্যমে শুধু শরীর স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যও ভাল থাকে।

5/6
হিডেন হ্যান্ডস একাডেমির দীপান্বেষ দাস বলেন, স্টেট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক জুডো রেফারি সমীর চন্দ্র পাল এদিন এসেছিলেন এই সেমিনারে। প্রায় দু'ঘণ্টার একটি ট্রেনিং দিয়েছেন তিনি। হিডেন হ্যান্ডস একাডেমিতে মিক্স মার্শাল আর্টের পাশাপাশি এবার থেকে দেওয়া হবে জুডোর প্রশিক্ষণও।

6/6
তিনি আরও বলেন, খেলাধুলার মধ্যে থাকলে একদিকে যেমন শারীরিক বিকাশ ঘটে তেমনই ঘটে মানসিক বিকাশও। আর খেলাধুলার মধ্যে দিয়েই গড়ে উঠতে পারে ভবিষ্যৎ। বিশেষ করে জুডো যেহেতু একটি অলিম্পিক গেম তাই এতে একদিকে যেমন খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার সুযোগ থাকে, ঠিক তেমনই চাকরি পাওয়ার ক্ষেত্রেও থাকে বিশেষ সুযোগ। (ছবি ও তথ্য: সায়নী সরকার)