advertisement

North 24 Parganas News: সুন্দরবনের এই নারী বান্ধব পঞ্চায়েত গোটা দেশকে পথ দেখাচ্ছে

Last Updated:

নানান প্রয়োজনে গ্রামের মানুষকে হামেশাই পঞ্চায়েত অফিসে যেতে হয়। কিন্তু কালিনগর পঞ্চায়েতের অফিসে ঢুকলে আপনার মনে হতে পারে, এ সুন্দরবন নয়, শহরের কোন‌ও পুরসভার কার্যালয়ে ঢুকে পড়েছি। সেটি সব সময় ঝকঝক করছে।

+
title=

উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত অফিসে আছে মহিলাদের জন্য আধুনিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও মাতৃদুগ্ধ পান করানোর জন্য আলাদা কক্ষ। সুন্দরবন অঞ্চলে পড়াশোনার হার কম। সেইসঙ্গে মানুষের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। তারই মধ্যে উজ্জ্বল ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল কালিনগর পঞ্চায়েত। সন্দেশখালির এই পঞ্চায়েতের অফিস নারী বান্ধব হিসেবে গড়ে তোলা হয়েছে, যা কার্যত গোটা দেশকে পথ দেখাচ্ছে।
নানান প্রয়োজনে গ্রামের মানুষকে হামেশাই পঞ্চায়েত অফিসে যেতে হয়। কিন্তু কালিনগর পঞ্চায়েতের অফিসে ঢুকলে আপনার মনে হতে পারে, এ সুন্দরবন নয়, শহরের কোন‌ও পুরসভার কার্যালয়ে ঢুকে পড়েছি। সেটি সব সময় ঝকঝক করছে।
advertisement
কয়েকদিন আগে নারী বান্ধব হিসেবে ওড়িশার ভুবনেশ্বরে পুরস্কৃত হয় কালিনগর পঞ্চায়েত। নানান দরকারে পঞ্চায়েত কার্যালয়ে আসা মহিলাদের বিষয়ে বিশেষ খেয়াল রাখা হয়েছে এই অফিস তৈরিতে। মাতৃদুগ্ধ পানের ঘরে শিশুদের খেলার জন্য দোলনা সহ নানান জিনিসের বন্দোবস্ত রাখা হয়েছে। সম্মিলিয়ে এই পঞ্চায়েত অফিসে আসতে আর কোন‌ও অস্বস্তি বোধ করেন না মহিলারা। যা সারা দেশের কাছে দৃষ্টান্ত হওয়ার যোগ্য।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুন্দরবনের এই নারী বান্ধব পঞ্চায়েত গোটা দেশকে পথ দেখাচ্ছে
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement