advertisement

North 24 Parganas News: মেলেনি শিল্পী ভাতা! হরিনাম সংকীর্তন কে বাঁচিয়ে রাখতে আবেদন শিল্পীদের

Last Updated:

তারা কেউ এসেছেন জলপাইগুড়ি থেকে, কেউ এসেছেন মালদা থেকে, কেউ এসেছেন মেদিনীপুর থেকে আবার কেউ এসেছেন নদীয়া থেকে। সারা বাংলা বঙ্গীয় নাম সংকীর্তন কমিটির উদ্যোগে এদিন অশোকনগরে অনুষ্ঠিত হল সম্মেলন।

+
চলছে

চলছে শিল্পী সম্মেলন

#উত্তর ২৪ পরগনা : তারা কেউ এসেছেন জলপাইগুড়ি থেকে, কেউ এসেছেন মালদা থেকে, কেউ এসেছেন মেদিনীপুর থেকে আবার কেউ এসেছেন নদীয়া থেকে। সারা বাংলা বঙ্গীয় নাম সংকীর্তন কমিটির উদ্যোগে এদিন অশোকনগরে অনুষ্ঠিত হল সম্মেলন। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার বৈষ্ণব ধর্মালম্বী মানুষ। শারদ উৎসব শেষে নানা প্রান্তে অনুষ্ঠানে অংশ নেওয়ার পর অবশেষে এদিন সকলে একত্রিত হয়ে মেতে উঠলেন বিজয়া সম্মেলনীতেও। এদিন অশোকনগর গোলবাজার হরি মন্দির থেকে একটি সুবিশাল শোভাযাত্রা বের হয়। খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তন করতে করতে অশোকনগর এর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তারা এসে পৌঁছান শহীদ সদনে।
সেখানেই শারদ উৎসবের পর বিজয়া দশমীর মিলনকে সামনে রেখে নানা বিষয়ে আলোচনা হয়। ছিল মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাও। তবে এদিন হিন্দু ধর্মালম্বী এই শিল্পীদের মধ্যে উঠে আসলো আক্ষেপের সুর। তারা জানান, তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে শিল্পীদের ভাতা দেওয়া হলেও, সরকারি সাহায্য এখনো বহু শিল্পী পাচ্ছেন না। এদিন সম্মেলনে উপস্থিত হওয়া প্রায় হাজারখানেক শিল্পী এখনো ভাতা পাননি বলেই জানানো হয় উদ্যোক্তাদের তরফ থেকে।
advertisement
আরও পড়ুনঃ প্রিয়জনদের হারিয়ে একাকীত্ব! নিখোঁজ যুবক, প্রশাসনের দারস্থ পরিবার
এই সম্মেলন থেকেই সকলে একত্রিত হয়ে সরকারের কাছে অবিলম্বে তাদের ভাতা দেওয়ার আবেদন জানান। এই শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই আছেন যারা আর্থিক দিক থেকে সচ্ছল নয়। কোনরকমে নাম সংকীতনকে বাঁচিয়ে রাখার তাগিদেই চলে দিন গুজরান। হারিয়ে যেতে বসা বাংলা এই সংস্কৃতিকে ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন শিল্পীরা। তাই সরকারের উচিত এদের আর্থিক বিষয়ে নজর রাখা এমনই দাবি জানানো হয় সম্মেলনে।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মেলেনি শিল্পী ভাতা! হরিনাম সংকীর্তন কে বাঁচিয়ে রাখতে আবেদন শিল্পীদের
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement