advertisement

Picnic Spot: হংকংয়ের ঝুলন্ত উদ‍্যান বসিরহাটে! শীতের সেরা পিকনিক স্পট বাড়ির কাছেই

Last Updated:

গাছের উপর ঝুলন্ত সেতুও বসার জায়গা। কাঠ ও দড়ি দিয়ে গাছের উপরেই তৈরি করা হয়েছে ঝুলন্ত ৩০০ মিটার দৈঘ্য সেতু। সেতু দিয়ে উপরে উঠে পাবেন মনোরম বসার জায়গা। যা উপর থেকে দেখলে এক অন্যরকম অনুভূতি। 

+
হংকংয়ের

হংকংয়ের ঝুলন্ত উদ‍্যান বসিরহাটে! শীতের সেরা পিকনিক স্পট বাড়ির পাশেই

বসিরহাট: শীতে ঘুরে আসুন বসিরহাটের হংকং এর নতুন আকর্ষণ ৩০০ মিটারের ঝুলন্ত সেতু। সবুজে ঘেরা মনোরম পরিবেশের মাঝে গাছের উপর ঝুলন্ত সেতুতে ঘুরতে চলে আসুন বসিরহাটের হংকং উদ্যানে।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরের খুব কাছেই বিদ্যাধরী নদীর তীরে সবুজ অবয়বের বুক চিরে গড়ে ওঠে এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান। গ্রাম্য এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান।
advertisement
advertisement
এই উদ্যানের একপাশে যেমন বড় একটি জলাশয় আছে পাশাপাশি অন্যদিকে একাধিক প্রকারের রংবাহারি ফুল ফলের গাছ দেখতে পাবেন। এই পার্কের এবারের মূল আকর্ষণ গাছের উপর ঝুলন্ত সেতুও বসার জায়গা। কাঠ ও দড়ি দিয়ে গাছের উপরেই তৈরি করা হয়েছে ঝুলন্ত ৩০০ মিটার দৈঘ্য সেতু। সেতু দিয়ে উপরে উঠে পাবেন মনোরম বসার জায়গা। যা উপর থেকে দেখলে এক অন্যরকম অনুভূতি।
advertisement
শহরে মানুষের পছন্দের তালিকায় অনেক সময় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। যদি কম বাজেটে দিনের মধ্যেই কোলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত বসিরহাটের হংকং পার্ক।
ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় দেড় ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন চাঁপাপুকুর স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই হংকং পার্ক। চাইলে পরিবার-সহ সবান্ধবে এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই পার্কটির সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যটকদের আনাগোনাও বেড়েই চলেছে৷
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Picnic Spot: হংকংয়ের ঝুলন্ত উদ‍্যান বসিরহাটে! শীতের সেরা পিকনিক স্পট বাড়ির কাছেই
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement