advertisement

North 24 Parganas News: প্রাণের ঝুঁকি নিয়ে আর নৌকায় উঠতে চায় না যাত্রীরা, সুন্দরবনে খেয়াঘাট সরানোর দাবি

Last Updated:

প্রাণের ঝুঁকি নিয়ে সন্দেশখালির আতাপুর খেয়াঘাট দিয়ে নৌকায় উঠতে হচ্ছে যাত্রীদের। দ্রুত সেই ঘাট সংস্কারের দাবি তুললেন সবাই

+
title=

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালির রায়মঙ্গল নদীর আতাপুর খেয়া ঘাটের বেহাল দশা। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। নিরাপত্তার কথা ভেবে দ্রুত সেখানে কংক্রিটের জেটি-ঘাটের দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা।
সুন্দরবন এলাকার মধ্যে পড়ে সন্দেশখালি-২ ব্লক। সেখানকার মনিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর খেয়াঘাট থেকে খুলনার মধ‍্যে রায়মঙ্গল নদী দিয়ে পারাপার চলছে বহু বছর ধরে। কিন্তু সংস্কারের অভাবে দীর্ঘদিন জরাজীর্ণ হয়ে পড়ে আছে খেয়া ঘাটটি। বর্তমানে তা একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। তবুও প্রাণের ঝুঁকি নিয়েই এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন সুন্দরবনের কয়েক হাজার যাত্রী নদী পারাপার করছেন।
advertisement
advertisement
বর্তমানে আতাপুর খেয়াঘাটে শুধু কয়েকটি ইট ও পিলারের উপর দিয়ে কোনরকমে নৌকায় ওঠেন যাত্রীরা। অনেকে পা হড়কে নদীতে পড়েও যান। সবচেয়ে বেশি সমস্যা হয় নৌকায় বাইক ও সাইকেল তুলতে। এদিকে খেয়াঘাটে আলোর ব্যবস্থা নেই। ফলে সন্ধের অন্ধকার নামলেই ব্যবহারের অযোগ্য হয়ে পরে। সন্দেশখালি গ্রামীণ হাসপাতাল এখানকার এক বৃহৎ এলাকার মানুষের একমাত্র ভরসা। সেটি খুলনায় অবস্থিত। ফলে আতাপুরের কোন রোগীকে আশঙ্কাজনক অবস্থায় সেখানে নিয়ে যেতে ব্যাপক সমস্যায় পড়তে হয় পরিজনদের। এই অবস্থায় খেয়াঘাট সংস্কারের দাবি জানিয়েছেন মাঝিরা’ও। এখানকার নৌকার মাঝি রাধেশ্যাম দাসের অভিযোগ, জেটিঘাট ঠিক করার কথা বহুবার প্রশাসনকে জানিয়েও কোন‌ও লাভ হয়নি। পূর্ণিমার মরা কোটালে জল নিচে নেমে গেলে জেটির প্রায় শেষ প্রান্তে গিয়ে নৌকায় উঠতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: প্রাণের ঝুঁকি নিয়ে আর নৌকায় উঠতে চায় না যাত্রীরা, সুন্দরবনে খেয়াঘাট সরানোর দাবি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement