advertisement

North 24 Parganas News: পর্বত জয় হল না! তুষার ঝড় প্রাণ কাড়লো নিউ ব্যারাকপুরের সন্দীপের

Last Updated:

North 24 Parganas News: দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন শৃঙ্গ জয়ের নেশায় ট্রেকিং করে আসছেন সন্দীপ। কিন্তু শেষ পর্যন্ত এই পরিণতি হবে কেউ ভাবতেই পারছে না।

+
শোকের

শোকের ছায়া এলাকায়

#উত্তর ২৪ পরগনা: উত্তর কাশিতে তুষার ধসে দুর্ঘটনার সম্মুখীন হন নব বারাকপুর থানার কামারগাতি এলাকার সন্দীপ সরকার। ঘটনার খবর পরিবারের কাছে পৌঁছতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিন পরিবারের সাথে কথা বলতে আসেন জেলাশাসক দফতর থেকে আধিকারিকেরা। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন শৃঙ্গ জয়ের নেশায় ট্রেকিং করে আসছেন সন্দীপ। কিন্তু শেষ পর্যন্ত এই পরিণতি হবে কেউ ভাবতেই পারছে না।
আগামী ১২ তারিখ দিল্লি থেকে বিমানে বাড়ি ফেরার কথা ছিল। গত ১১ ই সেপ্টেম্বর ৪১ জন রওনা দিয়েছিলেন উত্তরাখণ্ডের উত্তরকাশীতে দ্রৌপদী কা ডান্ডা টু পর্বত শৃঙ্গ জয়ের জন্য। সেখানেই তুষার ধসের সম্মুখীন হন সকলে। এই পরিস্থিতিতে অধিকাংশ পর্বতারোহী হারিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, নয় জন কে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। তারা বর্তমানে প্রত্যেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাকি সকলেই মৃত বলে জানানো হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এদের মধ্যে পশ্চিমবঙ্গের তিন জন পর্বত আরোহীও রয়েছেন।
advertisement
advertisement
ছোটবেলার বন্ধু মনোজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, গত ১১ সেপ্টেম্বর উত্তর কাশির নিম নামে এক সংস্থার সাথে ট্রেনিংয়ে গিয়েছিলো সন্দীপ। এটি একটি অ্যাডভান্স কোর্স ছিল। গত চার অক্টোবর আচমকা তুষার ধসে ৪১ জনের মধে অধিকাংশকেই আর পাওয়া যায় না। তারপর সন্দীপ সরকারের বাড়িতে এই খবর আসে, মৃতদেহ শনাক্ত করা হয়েছে। এদিন দমদম বিমানবন্দরে সন্দীপের মৃতদেহ নিয়ে আসা হয়। বন্ধু মনোজিৎ আরও জানান, ৪ তারিখ সন্দীপরা ভোর চারটে সময় বেড়িয়েছিলো। সকাল আটটা পনেরো লাগাদ দুর্ঘটনাটি ঘটে। তাদের সামিট মাত্র ১০০ মিটার দূরে ছিল। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পর্বত জয় হল না! তুষার ঝড় প্রাণ কাড়লো নিউ ব্যারাকপুরের সন্দীপের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement