advertisement

North 24 Parganas News: ১৫ বছরেও হয়নি রাস্তা সংস্কার! ভোট না দেওয়ার হুমকি স্থানীয়দের

Last Updated:

উত্তর ২৪ পরগণার গাইঘাটা চাঁদপাড়া ডাকুরিয়া মধ্য পাড়ায় প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা।

+
উত্তর

উত্তর ২৪ পরগণা

উত্তর ২৪ পরগণা: ১৫ বছর আগে শেষবার রাস্তা সংস্কারের জন্য পড়েছিল ইট। তারপর থেকে আর সে রাস্তা ঠিক হয়নি। বেহাল রাস্তায় এখন যাতায়াত রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে গ্রামবাসীদের কাছে। উত্তর ২৪ পরগণার গাইঘাটা চাঁদপাড়া ডাকুরিয়া মধ্য পাড়ায় প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা।
বর্ষাকালে রাস্তায় জল জমে চলাচলে অসুবিধা হয়। গ্রামবাসিরা জানান, এটি প্রাইমারি স্কুল, হাইস্কুলে যাওয়ার সহজ রাস্তা, এবং হাসপালে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে ব্যবহার করে থাকেন এলাকাবাসীরা। রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে প্রতিমুহূর্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এমন কী হাঁটা চলার ক্ষেত্রেও ঘটছে দুর্ঘটনা।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর চাঁদপাড়ায় প্রথম রাস্তা এটি। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা বারবার প্রশাসানকে জানিয়েও কোন কাজ হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও, রাস্তা হয়নি। ফলে বাধ্য হয়ে এলাকাবাসীরাই বিক্ষোভ করছেন। তারা জানান, রাস্তা না হলে এবার আর ভোট দিতে যাবেন না তারা।
advertisement
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্থানীয় স্তরে কটাক্ষ শুরু করেছে বিরোধী দল। শাসক দলের তরফ থেকে অবশ্য জানানো হচ্ছে, এই রাস্তা তৈরির জন্য তালিকা দেওয়া হয়েছে। আগামী অর্থ বর্ষেই করা হবে রাস্তা সংস্কার। বিষয়টি নিয়ে স্থানীয় স্তরে তৈরি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কত দিনে বেহাল রাস্তা সংস্কার হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ১৫ বছরেও হয়নি রাস্তা সংস্কার! ভোট না দেওয়ার হুমকি স্থানীয়দের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement