advertisement

Poila Baisakh || North 24 Parganas News: পয়লা বৈশাখে বসিরহাট পুরসভার বিরাট উদ্যোগ, 'এই' ভাবে আবর্জনা মুক্ত হবে সীমান্ত শহর

Last Updated:

প্রভাত ফেরির মধ্য দিয়ে ঝাড়ু চালিয়ে সীমান্ত শহরকে আবর্জনা মুক্ত করার অভিনব উদ্যোগ। সীমান্ত শহর বসিরহাটকে আবর্জনা ও জঞ্জাল মুক্ত করতে প্রভাত ফেরির সময় ঝাড়ু দিয়ে শহর পরিষ্কার করার অঙ্গীকার নিলেন বিধায়ক, চেয়ারম্যান ও কাউন্সিলররা।

+
বসিরহাট

বসিরহাট

বসিরহাট: প্রভাত ফেরির মধ্য দিয়ে ঝাড়ু চালিয়ে সীমান্ত শহরকে আবর্জনা মুক্ত করার অভিনব উদ্যোগ। সীমান্ত শহর বসিরহাটকে আবর্জনা ও জঞ্জাল মুক্ত করতে প্রভাত ফেরির সময় ঝাড়ু দিয়ে শহর পরিষ্কার করার অঙ্গীকার নিলেন বিধায়ক, চেয়ারম্যান ও কাউন্সিলররা।
প্রায় দেড়'শ বছরের পুরনো ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাট পৌরসভা। ইছামতির পাড়ে অবস্থিত শহরটিতে জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সীমান্ত ও সুন্দরবনের দশটি ব্লক সহ মোট তিন পৌরসভার বাসিন্দাদের মুখ্য প্রশাসনিক কাজের অন্যতম স্থান হল এই বসিরহাট।
advertisement
advertisement
প্রতিদিন হাজার হাজার মানুষ বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে তাদের কাজ নিয়ে বা কাজের সন্ধানে এই শহরে এসে নিজের বসতি গড়ছেন আবার কেউ কাজ মিটিয়ে চলেও যান। ফলে প্রতিদিন জমছে জঞ্জাল ও আবর্জনা। যার ফলে জেরবার হতে হচ্ছে বসিরহাটের সাধারণ মানুষকে। তাই সেই সমস্ত মানুষকে এক জঞ্জাল মুক্ত শহর উপহার দিতে অভিনব উদ্যোগ নিল বসিরহাট পৌরসভা।
advertisement
আরও পড়ুন: প্রায় ২০০ বছরের প্রাচীন মশলা মেলা! বছরভর ভাল ব্যবসার উদ্দেশে পয়লা বৈশাখে ভিড় জমান ব্যবসায়ীরা
নতুন বছরে প্রভাত ফেরির মধ্য দিয়ে হাতে ঝাড়ু নিয়ে নির্মল বন্ধুদের সঙ্গে  শহর পরিষ্কার করতে নামলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র সহ বসিরহাটের সাধারণ মানুষ। নতুন বছরের শুরু থেকেই এভাবেই লাগাতার এই কর্মসূচী চলবে বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
বিধায়ক ও চেয়ারম্যান সহ স্থানীয় জন প্রতিনিধিদের এইভাবে পথে নেমে শহর পরিষ্কার করতে দেখে স্বভাবতই অবাক সাধারণ মানুষও। বসিরহাট পৌরসভার পৌরপ্রধান অদিতি মিত্র বলেন, "ইতিমধ্যে পৌরবাসিদের সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য আমরা একটি ফোন নম্বর চালু করেছি। পাশাপাশি এবার থেকে নির্মল বন্ধুদের উৎসাহ দিতে সাধারণ মানুষকে শহর পরিষ্কার রাখার বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ। বছরভর এই কর্মসূচি গ্রহণ করা হবে।"
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Poila Baisakh || North 24 Parganas News: পয়লা বৈশাখে বসিরহাট পুরসভার বিরাট উদ্যোগ, 'এই' ভাবে আবর্জনা মুক্ত হবে সীমান্ত শহর
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement