advertisement

North 24 Parganas News: জমিয়ে জমজমাট! মেসির আর্জেন্টিনা জিততেই রাস্তায় নাচ, রইল প্রমাণ

Last Updated:

মেসির হাতে বিশ্বকাপ উঠতেই আনন্দে ভাসলেন ভক্ত শিবে পাত্র সহ জেলার  আর্জেন্টিনা সমর্থকরা 

+
জয়

জয় উদযাপন

#উত্তর ২৪ পরগনা: ৩৬ বছরের অপেক্ষার অবসান আবারও বিশ্বকাপ উঠল আর্জেন্টিনা ফুটবল দলের হাতে। তবে টানটান এই বিশ্বকাপ ফাইনাল ফুটবল খেলার নায়ক এদিন অবশ্যই ছিলেন লিওনেল মেসি। এদিন ফাইনাল খেলা শুরুর আগে থেকেই দেশের পাশাপাশি রাজ্যের এমনকি জেলার বিভিন্ন প্রান্তে আর্জেন্টিনা ও মেসি সমর্থকদের উচ্ছ্বাস নজরে পরছিল। বিশ্বকাপ উঠুক মেসির হাতেই চাইছিলেন আর্জেন্টিনা ফুটবল সমর্থকরা। জেলার কোথাও তৈরি করা হয়েছিল মিনি কাতার কোথাও আবার ভাইয়ের হাতে উঠুক বিশ্বকাপ তার জন্য চলছিল প্রার্থনা। অবশেষে এল জয়।
বিশ্বকাপ উঠল তারকা ফুটবলার মেসির হাতে। টিভিতে যখন জয়ের সেলিব্রেশন করছেন আর্জেন্টিনা ফুটবল তারকারা মাঠে তখন উত্তর ২৪ পরগনার জেলার নানা প্রান্তেও চলল নানা রকম ভাবে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের জয় উদযাপন। তবে এদিন ইছাপুর নবাবগঞ্জের আর্জেন্টিনা পাড়ায় ছিল বিশেষ চমক। আর্জেন্টিনার সমর্থকদের এদিনের উচ্ছ্বাস যেন সবকিছুকে ছাপিয়ে দিল। মেসির হাতে বিশ্বকাপ ওঠার আনন্দ। মেসিকে নিজের ভাই পরিচয় দেওয়া শিবে পাত্র এদিন উচ্ছ্বাসে নাচলেন রাস্তায় নেমে। চলল মিষ্টি বিতরণ।
advertisement
advertisement
আবেগে চোখে জল আসতেও দেখা গেল আর্জেন্টিনা সমর্থকদের। জেলার অপরপ্রান্ত গোবরডাঙ্গায় সরকারপাড়ায় তৈরি হয়েছিল মিনি কাতার। গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছিল রংবেরঙের প্লেকার্ড আলো ও জায়ান্ট স্ক্রিন লাগিয়ে চলল বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উন্মাদনা। জয় আসতেই কেক কেটে কোথাও আবার মেসির আবক্ষ মূর্তি কোলে নিয়ে ভক্তদের উন্মাদনার ছবি ধরা পরল। সব মিলিয়ে মেসি এবং আর্জেন্টিনার এই জয় সেলিব্রেশানে আরো নানা পরিকল্পনা ও উদযাপনের কথাও জানালেন আর্জেন্টিনা সমর্থকরা। যেমন ছাপুর নবাবগঞ্জে এদিন আর্জেন্টিনার এই জয় উদযাপন করতে সুবিশাল এক র‍্যালির আয়োজন করা হয়েছে বলেই জানা গিয়েছে। মেসির অন্ধভক্ত শিবে পাত্রকে সামনে রেখেই চলবে এই জয় উল্লাস।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জমিয়ে জমজমাট! মেসির আর্জেন্টিনা জিততেই রাস্তায় নাচ, রইল প্রমাণ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement