advertisement

North 24 Parganas News: চোর সন্দেহে যুবকের বাড়িতে ঢুকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চলল ভয়াবহ অত্যাচার! দেখুন ভিডিও

Last Updated:

North 24 Parganas News: ভ্যান চুরি করেছে বলে সন্দেহ! রাজমিস্ত্রীর কাজ করা যুবকের বাড়িতে ঢুকে ভয়াবহ অত্যাচার চালাল এলাকার কিছু যুবক! আতঙ্কে গোটা পরিবার! এমনকি প্রাণে মারার হুমকি!

+
হাসপাতালে

হাসপাতালে চিকিৎসাধীন যুবক

#উত্তর ২৪ পরগনা: চোর সন্দেহে যুবকের মুখে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে মারধরের অভিযোগ উঠল এলাকার যুবকদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় যুবকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় নিমতা সুকান্ত পল্লী এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা।স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যান চোর সন্দেহে দেবজিৎ শিকদার নামে এক যুবককে বাড়ির ভিতরে ঢুকে মুখে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে মারধর করে এলাকার বেশ কয়েকজন যুবক। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন দেবজিৎ শিকদারের পরিবারের লোকজন। যে সমস্ত যুবকেরা মারধর করেছেন তারা এলাকার বিশেষ এক রাজনৈতিক দলের কর্মী বলে জানা গিয়েছে।
গুরুতর আহত অবস্থায় দেবজিৎ কে হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারী যুবকদের বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করেছে আহত যুবকের পরিবারের লোকজন। দেবজিৎ শিকদারের পরিবারের লোকদের দাবি, যে ছেলেরা দেবজিতের ওপর এরকম ধরনের ভয়াবহ অত্যাচার করেছে তাদের উপযুক্ত শাস্তি যেন পুলিশ দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ।
আরও পড়ুন: থাইল্যান্ডের ম্যাসাজ! স্পা-এর আড়ালে চলছিল দেহ-ব্যবসা! পুলিশি হানায় ভয়াবহ তথ্য সামনে এল!
advertisement
advertisement
এমনকি থানায় অভিযোগ জানাতে গেলেও বাধা দেওয়া হয় বলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। রাজমিস্ত্রির কাজ করে দেবজিৎ। কোন রকমে দিন গুজরান পরিবারের। তার মধ্যে চোর সন্দেহে গণপিটুনিতে রীতিমতো আতঙ্কে গোটা পরিবার। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এভাবে কেন সন্দেহের বসে যুবকের ওপর অপবাদ দিয়ে অত্যাচার চালানো হলো তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। অভিযুক্তদের শাস্তির দাবিও জানানো হয়েছে।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: চোর সন্দেহে যুবকের বাড়িতে ঢুকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চলল ভয়াবহ অত্যাচার! দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement