advertisement

North 24 Parganas News: সবজি বিক্রি করতে বসেছিলেন মহিলা, ছুটে এল গাড়ি! ঘটনা শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

Last Updated:

পথদুর্ঘটনার শিকার  কল্যাণগড় এক মহিলা  সবজি বিক্রেতা।কল্যাণগড় পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডেদ্রুতগতিতে একটি চার চাকাগাড়ির এসে ধাক্কা মারে রাস্তার পাশে এক সবজি বিক্রেতা মহিলাকে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
অশোকনগর: পথদুর্ঘটনা এখন প্রায়শই দেখা যায়। বেপরোয়া গাড়ি চালানোর ফলে অনেক সময়ই ঘটে যায় নানা দুর্ঘটনা। আর এবার পথদুর্ঘটনার শিকার  কল্যাণগড় এক মহিলা  সবজি বিক্রেতা।কল্যাণগড় পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডেদ্রুতগতিতে একটি চার চাকাগাড়ির এসে ধাক্কা মারে রাস্তার পাশে এক সবজি বিক্রেতা মহিলাকে।
ধাক্কা মারার পর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ওই চালক। কিন্তু স্থানীয় মানুষের চিৎকারে সে কিছুটা ঘাবড়ে যায়। আশপাশ থেকে বেশ কিছু মানুষ জড়ো হয়ে গাড়িটিকে আটক করে। এক এলাকাবাসী গাড়ির চালককে মারধর করে। ‌যদিও গাড়ির চালক নিজেকে পুলিশ কর্মী বলে দাবি করে।তারপর অশোকনগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। অবশেষে পুলিশের হাতে  তাঁকে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
গুরুতর আহত ওই মহিলা বাইগাছির বাসিন্দা। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছিটকে পড়ে রক্তাক্তঅবস্থায় ছটফট করতে থাকেন ওই মহিলা। স্থানীয়রা তাকে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে ‌যায়। পরে অবস্থার অবনতি হলে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে চরম উত্তেজনা।
advertisement
জিয়াউল আলম
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সবজি বিক্রি করতে বসেছিলেন মহিলা, ছুটে এল গাড়ি! ঘটনা শুনলে পায়ের তলার মাটি সরে যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement