advertisement

North 24 Parganas News: রোদে বাইরে বেরোলেই বিনামূল্যে পাবেন লস্যি! শুধু যেতে হবে এই জায়গায়

Last Updated:

পথচারী, পুলিশ, গাড়িচালকদের হাতে হাড়োয়া বাজারে এলাকার একদল যুবক ঠান্ডা জল, লস্যি তুলে দিচ্ছেন।

+
title=

উত্তর ২৪ পরগনা: শুধু কাঠফাটা রোদ নয়, গত ক’দিন ধরে বেলা হলেই তাপপ্রবাহ শুরু হচ্ছে দক্ষিণবঙ্গজুড়ে। এই অবস্থায় চিকিৎসকরা সকলকে দুপুরবেলাটা বাড়ি বা অফিসের মধ্যে থাকতে বলছেন। তবে পেটের তাগিদে অনেককেই বাধ্য হচ্ছেন ওই সময়ে রাস্তায় বের হতে। সেই অসহায় পথচারীদের তীব্র দাবদাহের মধ্যেই একটু স্বস্তি দেওয়ার ব্যবস্থা করল হাড়োয়ার একদল যুবক। দুপুরবেলায় যারা রাস্তায় বের হতে বাধ্য হচ্ছেন তাঁদের শরীর ঠান্ডার জন্য বিনামূল্যে লস্যি খাওয়াচ্ছেন ওই যুবকরা।
আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এই বছর কেরলে বর্ষা ঢুকতে দেরি করছে। তারই প্রভাব এসে পড়েছে বাংলায়। একফোঁটা বৃষ্টির দেখা নেই। নিয়মিত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়াচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে রাস্তায় বের হওয়া মানে যেচে বিপদ ডেকে আনা। কিন্তু পেশাগত দায়বদ্ধতায় অনেকেই এই চরম আবহাওয়া উপেক্ষা করে বাইরে বের হচ্ছেন। সেই রকম পথচারী, পুলিশ, গাড়িচালকদের হাতে হাড়োয়া বাজারে এলাকার একদল যুবক ঠান্ডা জল, লস্যি তুলে দিচ্ছেন।
advertisement
advertisement
এই গরমে বাইরে বেরোলে সবার আগে যেটা হয় কিছুক্ষণের মধ্যেই প্রবল জল তেষ্টা পায়। তাপপ্রবাহের কারণে দ্রুত শরীর জশশূন্য হয়ে ওঠে। এই অবস্থায় জাতীয় লস্যি জাতীয় পানীয় শরীরে গেলে তা দেহের জলশূন্যতা দূর করতে অনেকটাই সাহায্য করে। সেই কথা মাথায় রেখে হাড়োয়ার এই যুবকদের এমন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করছেন সকলে।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রোদে বাইরে বেরোলেই বিনামূল্যে পাবেন লস্যি! শুধু যেতে হবে এই জায়গায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement