advertisement

North 24 Parganas News- বারাসত বাসীদের জন্য চালু হচ্ছে দুয়ারে পোস্ট অফিস

Last Updated:

বাড়ি থেকেই মিলবে পরিষেবা, বারাসতে চালু হচ্ছে দুয়ারে পোস্ট অফিস

+
চালু

চালু হল দুয়ারে পোস্ট অফিস

#উত্তর ২৪ পরগনা: দুয়ারে পোস্ট অফিস চালু হল বারাসত এলাকায়। মূলত পার্সেল বুকিং এর জন্য এই পরিষেবা চালু করা হয়েছে বলে জানানো হয় পোস্ট অফিসের তরফ থেকে। রাজ্য সরকারের দুয়ারে একাধিক কর্মসূচি নেওয়ার পর, এবার কেন্দ্রীয় সরকারের এই পরিকল্প আলাদাভাবে আলোচিত বিষয় হয়ে উঠতে চলেছে। বারাসত এলাকায় যে কেউ ফোন করে পার্সেল বুকিং করলে, সেই ঠিকানায় পৌঁছে যাবে পোস্ট অফিসের পার্সেল বুকিং ভ্যান। সেই পার্সেল বুকিং প্রক্রিয়া তার বাড়িতে গিয়ে সম্পূর্ণ করে তাকে রিসিভ কপি দিয়ে, পার্সেল নিয়ে চলে আসবে এবং সেই পার্সেল গন্তব্যে পাঠিয়ে দেওয়া হবে।
এদিন বারাসত পোস্ট অফিসে সেই পার্সেল ভ্যানের শুভ উদ্বোধন হয়। নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করেন বারাসত পোস্ট অফিস সুপারইন্টেনডেনট  প্রদত্ত কুমার দাস। মোট ৭৯ টি এমন মোবাইল পার্সেল ভ্যান চালু করা হবে যা বারাসতেই প্রথম চালু করা হল। এর ফলে গ্রাহকদের আর পোস্ট অফিসে এসে কোন পার্সেল বুকিং করতে হবে না, গ্রাহকের কাছেই পৌঁছে যাবে এই ভ্যান। বাড়িতে গিয়েই গ্রাহকের পার্সেল বুকিং করা হবে। রাজ্য সরকার তাদের বিভিন্ন প্রকল্প দুয়ারে চালু করলেও তার সাথে পোস্ট অফিসের কোন যোগাযোগ নেই। এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা বলে জানান প্রদত্ত কুমার দাস।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- বারাসত বাসীদের জন্য চালু হচ্ছে দুয়ারে পোস্ট অফিস
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement