advertisement

North 24 Parganas News- বিধ্বংসী আগুনে ভস্মীভূত বসিরহাটের পাঁচটি হোটেল

Last Updated:

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য

+
বিধ্বংসী

বিধ্বংসী আগুনে ভষ্মিভূত পাঁচটি হোটেল

#উত্তর ২৪ পরগনা: বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত হল বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত মাটিয়া নিষিদ্ধপল্লির পাঁচটি হোটেল। বেলা সাড়ে তিনটে নাগাদ নিষিদ্ধপল্লির একটি হোটেলের ঘর থেকে ধোঁয়া বার হতে লক্ষ্য করেন স্থানীয়রা। এরপরই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে পরপর পাঁচটি হোটেল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সমস্ত বাড়িঘর ছেড়ে যৌনকর্মীরা রাস্তায় বেরিয়ে পড়েন। এই পরিস্থিতিতে স্থানীয় পার্শ্ববর্তী দোকানদাররা ছুটে এসে জল তোলার মটোর চালিয়ে আবার কেউ কলের থেকে জল নিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন। ততোক্ষণে মাটিয়া নিষিদ্ধ পল্লীর প্রায় পাঁচটি হোটেল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দু'ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা। উত্তর ২৪ পরগনা জেলার এই মাটিয়া নিষিদ্ধপল্লীতে প্রায় কয়েক হাজার যৌন কর্মী রয়েছে যারা রুটিরুজি অন্বেষণের উদ্দেশ্যে এই পল্লীতে থেকে কাজ করেন। আচমকা এই অগ্নিকাণ্ডে তাদের অবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকবে বলেই মনে করছেন স্থানীয় হোটেল মালিকরা। হোটেল মালিকদের প্রাথমিক অনুমান কোনো গ্রাহকের বিড়ির আগুন থেকে এই অগ্নিকাণ্ড লেগে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় কেউ খুব বেশি আহত হয়নি বলেও জানা যাচ্ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। হাওয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ঠিক কি কারণে আগুন ছড়িয়ে পড়ল তার তদন্ত শুরু করেছে দমকল কর্মীরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- বিধ্বংসী আগুনে ভস্মীভূত বসিরহাটের পাঁচটি হোটেল
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement