advertisement

North 24 Parganas News: বেহাল শ্মশানঘাট, বাধ্য হয়ে নদীর পাড়েই দাহ!

Last Updated:

দীর্ঘকাল সংস্কারের অভাবে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে শ্মশানঘাটে নজরদারির অভাবে সেটি কার্যত জঙ্গলে পরিণত হয়েছে

+
title=

উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে শ্মশান সংস্কারের দাবি। মৃতদেহ সৎকারের জন্য স্থায়ী শ্মশানঘাটের দাবি জানালেন হাসনাবাদের বরুণহাট-রামেশ্বরপুর গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দারা। এই নিয়ে তাঁরা বিক্ষোভ‌ও দেখান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্য বরুনহাটের ৫ টি গ্রামের বাসিন্দাদের ব্যবহারের জন্য একটি মাত্র শ্মশানঘাট আছে। কিন্তু দীর্ঘকাল সংস্কারের অভাবে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে শ্মশানঘাটে নজরদারির অভাবে সেটি কার্যত জঙ্গলে পরিণত হয়েছে। বেশ কয়েক বছর আগে শ্মশানযাত্রীদের জন্য একটি ঘর তৈরি করা হলেও তা ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। শ্মশান চত্বরে নেই কোন বৈদ্যুতিক লাইট।
advertisement
advertisement
একপ্রকার বাধ্য হয়ে ইছামতি নদীর চরে মৃতদেহ পোড়াতে হচ্ছে বলে জানান গ্রামবাসীরা। শবযাত্রী শুভেন্দু হালদার, মিনা হালদার, কালিদাস হালদাররা বলেন, রোদ-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে এভাবে মৃতদেহ পোড়ানোয় নানা অসুবিধা হয়। এই অবস্থায় শবযাত্রীদের কথা ভেবে দ্রুত শ্মশানঘাট সংস্কারের দাবি জানানো হয়েছে।
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বেহাল শ্মশানঘাট, বাধ্য হয়ে নদীর পাড়েই দাহ!
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement