advertisement

North 24 Parganas News: জাতীয় সড়কের পাশে নয়নজুলি থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ

Last Updated:

জাতীয় সড়কের পাশে নয়নজুলি থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ।

রাস্তার পাশের নয়ানজুলিতে দেহ
রাস্তার পাশের নয়ানজুলিতে দেহ
উত্তর ২৪ পরগনা: বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল যুবক। অবশেষে বামুনগাছি মন্ডলগাতি এলাকার নয়নজুলি থেকে উদ্ধার হল নিখোঁজ ওই যুবকের দেহ। দেহ উদ্ধারের পরই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় মানুষজন জানান, দুই তিন দিন ধরেই নিখোঁজ ছিলেন স্থানীয় বাসিন্দা গণেশ শীল। নানা জায়গায় খোঁজখবর করা হলেও কোন খোঁজ নিচ্ছিল না তার। খবর দেওয়া হয় পুলিশেও।
তবে এদিন সকালবেলা হঠাৎই বামনগাছি মন্ডলগাতী এলাকার ৩৫ নম্বর জাতীয় সড়কের পাশে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। দেহ ভেসে ওঠার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে পদ্মপুকুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে ঠিক কি কারনে মৃত্যু হল ওই যুবকের তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
গোটা ঘটনার তদন্ত নেমেছে দত্তপুকুর থানার পুলিশ।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জাতীয় সড়কের পাশে নয়নজুলি থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement