advertisement

Crime News: বিপুল পরিমাণে মাদক! ২ পাচারকারীকে গ্রেফতার করল STF

Last Updated:

Crime News: প্রায় এক কোটি টাকার হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

দুই পাচারকারীকে বাদুড়িয়া থেকে গ্রেফতার করলো এসটিএফ
দুই পাচারকারীকে বাদুড়িয়া থেকে গ্রেফতার করলো এসটিএফ
বসিরহাট: এক কোটি টাকার হেরোইন সহ দুই পাচারকারীকে বাদুড়িয়া থেকে গ্রেফতার করল এসটিএফ। প্রায় এক কোটি টাকার হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বসিরহাটের বাদুড়িয়া থানার আধারমানিক পোস্ট অফিস মোড়ের ঘটনা।
সন্ধ্যায় রাজ্য পুলিশের এসটিএফের কাছে গোপন সূত্রে খবর যায় যে এই দুই পাচারকারী প্রচুর হেরোইন পাচার করার চেষ্টা করছে। সেই সময় তারা অভিযান চালিয়ে বাদুড়িয়ার আধারমানিক পোস্ট অফিস মোড়ের আধারমানিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের সামনে থেকে দুই পাচারকারীকে প্রচুর হেরোইন সহ গ্রেফতার করে। ধৃতরা হলেন, বসিরহাটের বাসিন্দা নাসিরুদ্দিন গাজি ও বনগাঁর বাসিন্দা অতনু সাহা।
advertisement
advertisement
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কেজি হেরোইন, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগর ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। দু’জনকে গ্রেফতার করে বাদুড়িয়া থানায় রাজ্যের এসটিএফ এনডিপিএস আইনে অভিযোগ দায়ের করেছে।
advertisement
দুই পাচারকারীকে বারাসাত জেলা আদালতে তোলা হবে। এতো বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার হওয়ায় স্বভাবতই চঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়া জুড়ে। এই ঘটনার সঙ্গে অন্য কোন বড় পাচার চক্রের যোগ আছে, কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
JULFIKAR MOLLA
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Crime News: বিপুল পরিমাণে মাদক! ২ পাচারকারীকে গ্রেফতার করল STF
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement