advertisement

North 24 Parganas News: রাতের নিউটাউনে ফের বেপরোয়া গতির বলি বাইক চালক

Last Updated:

অতিরিক্ত গতি থাকার কারণে সামনে লোক চলে আসায় বাইক চালক নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা ওই পথচারীকে ধাক্কা মারে। রাস্তায় দু'জনেই ছিটকে পড়ে।

নিউটাউন: বৃহস্পতিবার রাতে নিউটাউনে বেপরোয়া গতির বলি হল এক বাইক আরোহী। স্থানীয় সূত্রে খবর, ইকোপার্কের দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে অত্যান্ত দ্রুত গতিতে যাচ্ছিল বাইকটি। সেই সময় যাত্রাগাছি বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। অতিরিক্ত গতি থাকার কারণে সামনে লোক চলে আসায় বাইক চালক নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা ওই পথচারীকে ধাক্কা মারে। রাস্তায় দু’জনেই ছিটকে পড়ে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। এদিকে আশঙ্কাজনক অবস্থায় ওই পথচারীকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। যদিও তাঁদের কারোর‌ই নাম পরিচয় জানা যায়নি।
রাতের দিকে নিউটাউনের বিভিন্ন রাস্তায় অস্বাভাবিক গতিতে বাইক চালানোর ঘটনা নতুন নয়। নানান চেষ্টা করেও এই পরিস্থিতির যে বিশেষ বদল হয়নি বৃহস্পতিবার রাতের ঘটনা সেটারই প্রমাণ। এরফলে নিউটনের রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। তার জেরে মাঝেমধ্যে প্রাণহানীও হচ্ছে। বিষয়টি নিয়ে রীতিমত উদ্বিগ্ন সেখানকার আবাসিকরা।
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে রাতের নিউটাউনে বাইকের দৌরাত্ম্য বন্ধ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। নানান জায়গায় স্পিড লিমিড বসানো হয়েছে। তারপরও রাতের শহরে বেপরোয়া গাড়ি থেকে শুরু করে বাইক চলাচল কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নাকা চেকিং‌ও শুরু করেছে পুলিশ। তারপরেও এরকম দুর্ঘটনা করতে থাকায় চিন্তিত প্রশাসন।
অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাতের নিউটাউনে ফের বেপরোয়া গতির বলি বাইক চালক
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement