advertisement

North 24 Parganas News:  সীমান্তের সরকারি মাদ্রসায় চালু ডিজিটাল অ্যাটেনডেন্স পদ্ধতি

Last Updated:

স্কুলে ঢুকে ক্লাসরুমে প্রবেশ ও ছুটির সময়  ডিজিটাল পরিচয় পত্র মেশিনের সামনে নিয়ে গেলেই স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিতি গ্রহণ বসিরহাটের সীমান্তের সরকারি মাদ্রসায়

+
বসিরহাটের

বসিরহাটের সীমান্তের সরকারি মাদ্রসায় স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স পদ্ধতি

বসিরহাট: বসিরহাটের সীমান্তের সরকারি মাদ্রসায় স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স পদ্ধতি। স্কুলেই দেখা মিলছে ছাত্র-ছাত্রীর পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স পদ্ধতি। তবে এমনটি কলকাতা কিংবা কোন শহরের বেসরকারি স্কুল নয়। বসিরহাটের সীমান্তের গ্রামের সরকারি হাই মাদ্রসার ব্যবস্থাপনায় তাক লেগে যাবে। শিক্ষাকেন্দ্রের আধুনিক পরিকাঠামো, সাজসজ্জায় টেক্কা দিতে পারে শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠানকে। রাজ্যের একাধিক স্কুলে যখন শিক্ষক-শিক্ষিকার অভাবের পাশাপাশি কখনো কখনো স্কুলের প্যালেস্তারা খসে পড়া, সহ একাধিক দুরবস্থার কথা সামনে এসেছে। ঠিক সেসময় যেন পথ দেখাল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসা।
স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৯০০, আর স্কুলের পরিকাঠামো রীতিমত টক্কর দেবে অনেক কোনও বেসরকারি হাইটেক শিক্ষাপ্রতিষ্ঠানকে। স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক সহ পরিচলন সমিতির উদ্যোগে স্কুলেকে রীতিমতো আধুনিক পরিকাঠামগত পদ্ধতিতে তৈরি করা হয়েছে।স্কুলে ঢুকে ক্লাসরুমে প্রবেশ ও ছুটির সময় ডিজিটাল পরিচয় পত্র মেশিনের সামনে নিয়ে গেলেই স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিত গ্রহণ করা হয়। একইভাবে বাড়ি ফেরার সময় ওই মেশিনেই বাড়ি ফেরার বার্তা অভিভাবকের মোবাইল ফোনে মেসেজ পৌঁছাবে।
advertisement
advertisement
এর ফলে ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানোর নিশ্চয়তা অপরদিকে বাড়ি ফেরার সম্পর্কেও জানতে পারবেন পরিবারের সদস্যরা। স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরাও। শুধু ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন নয়, এই স্কুল আর পাঁচটা সাধারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই এগিয়ে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সব মিলে প্রত্যন্ত এলাকার সীমান্তের গ্রামের এই স্কুলই যেন এবার পথ দেখাচ্ছে।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News:  সীমান্তের সরকারি মাদ্রসায় চালু ডিজিটাল অ্যাটেনডেন্স পদ্ধতি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement