advertisement

North 24 Parganas News: পথের পশু অসুস্থ হলেই বাইক নিয়ে হাজির হয়ে যায় যুবকের দল, শুরু হয় চিকিৎসা

Last Updated:

গত চার-পাঁচ বছর ধরে প্রতিদিন পথ কুকুর সহ অন্যান্য অবলা প্রাণীদের সেবা করে চলেছেন ওই যুবকরা। পথের কোন‌ও পশু অসুস্থ হয়েছে খবর পেলেই তাঁরা সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে যান। শুরু করেন সেই অবলা পশুর চিকিৎসা।

+
title=

উত্তর ২৪ পরগনা: আহত কুকুর রাস্তায় পড়ে ঘেউ ঘেউ করছে। অবলা সেই জীবকে সাহায্য করার কেউ নেই। এমন দৃশ্য আকছার পথে ঘাটে দেখা যায়। প্রায় সকলেই সেই অসুস্থ কুকুরকে পাশ কাটিয়ে চলে যান। এটাই ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু কেউ কেউ অন্যরকম হন। আর তাই অসুস্থ পথ কুকুরকে সুস্থ করে তুলতে রাস্তায় নেমেছে বসিরহাটের একদল যুবক। কোথাও কোনও পথ কুকুরের অবস্থা খারাপ খবর পেলেই তারা চিকিৎসার সরঞ্জাম নিয়ে হাজির হয়ে যাচ্ছে। পরম মমতায় চিকিৎসা করে সুস্থ করে তুলছে তাদের।
গত চার-পাঁচ বছর ধরে এভাবেই প্রতিদিন পথ কুকুর সহ অন্যান্য অবলা প্রাণীদের সেবা করে চলেছেন ওই যুবকরা। পথের কোন‌ও পশু অসুস্থ হয়েছে খবর পেলেই তাঁরা সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে যান। শুরু করেন সেই অবলা পশুর চিকিৎসা।
advertisement
advertisement
বসিরহাটের ওই যুবকরা জানিয়েছেন, কোনও কিছু পাওয়ার জন্য নয়, একেবারে ব্যক্তিগত অনুভূতি থেকেই তাঁরা পথের অসুস্থ পশুদের পাশে গিয়ে দাঁড়ান। এই করতে গিয়ে তাঁদের মাঝেমধ্যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তবে হাল ছাড়তে নারাজ ওই যুবকরা। আগামী দিনেও তাঁরা এইভাবেই পথের অসুস্থ পশুদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পথের পশু অসুস্থ হলেই বাইক নিয়ে হাজির হয়ে যায় যুবকের দল, শুরু হয় চিকিৎসা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement