advertisement

'আমি মুসলিম মেয়ে, হিন্দু স্বামীর ঘরে সুখে আছি।" কিসের লাভ জিহাদ, প্রশ্ন তুললেন জারা !

Last Updated:

জারা ট্যুইটারে লিখেছেন, 'হিন্দু পরিবারের ছেলে নিখিল পডোয়ালকে বিয়ে করেছি ২০১৬তে। এবং সুখে আছি। এবার কি বলবেন আপনারা?'

#নয়া দিল্লি:  তনিষ্কের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তুঙ্গে। মুসলিম পরিবারে বিয়ে হয় হিন্দু মেয়ের। রীতি না হওয়া সত্বেও হিন্দু মেয়ের জন্য স্বাদের আয়োজন করে শাশুড়ি ও পরিবারের লোক। খুব সুন্দর একটি বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপন নিয়েই মানুষের ক্ষোভ প্রকাশ। কেন হিন্দু মেয়ের মুসলিম ঘরে বিয়ে হবে? এই বিয়েটা অন্য ভাবেও কেন দেখানো হল না।
ট্যুইটারে ওঠে তর্কের ঝড়। পক্ষে বিপক্ষে মানুষের তরজা শুরু। কোথাও যদি ধর্ম নিয়ে কিছু করা হয় তাতেই যেন আগুন জ্বলে ওঠে। হিন্দু-মুসলিম ভাই ভাই এ শুধু যেন গল্প কবিতাতেই মানায়। বাস্তবে আগুন না ছড়ালেই নয়। বাধ্য হয়ে নিজেদের বিজ্ঞাপন তুলে নেয় তনিস্ক।
কিন্তু তার পরেও ‘‌লাভ জিহাদ’‌, শব্দটা নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ বলে ধর্মের মোড়লদের বানিয়ে তোলা এই শব্দ আসলে ধর্মের কথাই নয়। কেউ আবার বলে, অন্য ধর্মের শক্তি নেই এমন করে বিধর্মী বিবাহকে উদযাপন করার। তাই নিয়ে চলে দড়ি টানাটানি। কিন্তু প্রেমের কাছে ধর্ম কবে জিতেছে?‌ আদিকাল থেকে ইতিহাসে, কাব্যে এমন অসংখ্য উদাহরণ আছে, যেখানে প্রেম ছাড়িয়ে গিয়েছে সব কিছুকে। তাই বিজ্ঞাপন তুলে নেওয়া হলেও পক্ষে কথা বলা থামাচ্ছেন না মানুষ। ট্যুইটারে ফের এক তুমুল বিতর্কের পোস্ট শেয়ার করেছেন জারা রাজ পডোয়াল। তিনি একজন মুসলিম মেয়ে। তাঁর বাপের বাড়ির নাম যারা ফারুকি। ভালোবেসে বিয়ে করেছেন হিন্দু পরিবারের ছেলে নিখিল পাড়োয়ালকে। তাঁদের বিয়েতে গালা অনুষ্ঠান হয়েছে। হিন্দু-মুসলিম পরিবার মিলে আনন্দ করে বিয়ে দিয়েছেন। সুখে আছেন তাঁরা।
advertisement
advertisement
advertisement
যারা তাঁর বিয়ের ছবি শেয়ার করে লেখেন, " এই পোস্ট তনিস্কের জন্য। এবং তাঁদের জন্য যারা এই বিজ্ঞাপন বয়কটের ডাক দিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছিলেন বিজ্ঞাপনটি দেখে কেন মেয়েটিকে মুসলিম পরিবারের মেয়ে দেখানো হল? তাঁকে হিন্দু পরিবারের বউ দেখানো হয়নি কেন? আমি মুসলিম পরিবারের মেয়ে জারা ফারিকি।হিন্দু ছেলে নিখিল পডোয়ালকে বিয়ে করেছি ২০১৬তে। এবং সুখে আছি। এবার কি বলবেন আপনারা?" এই ট্যুইট করে জারা সাহসের সঙ্গে নস্যাৎ করেছেন, 'লাভ জিহাদ'-এর মতো শব্দকে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'আমি মুসলিম মেয়ে, হিন্দু স্বামীর ঘরে সুখে আছি।" কিসের লাভ জিহাদ, প্রশ্ন তুললেন জারা !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement