advertisement

Yusuf Pathan: অধীরকে হারিয়ে সাংসদ হয়েছেন, নিজের রাজ্যেই বিরাট ফ্যাসাদে ইউসুফ পাঠান! অভিযোগ মারাত্মক

Last Updated:

বিষয়টিতে রাজনৈতিক রংও লেগেছে৷ কারণ বরোদা পুরসভা বিজেপি পরিচালিত৷

ইউসুফ পাঠান৷
ইউসুফ পাঠান৷
বরোদা: সদ্য পশ্চিমবঙ্গ থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন৷ তাও আবার অধীররঞ্জন চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে গোটা দেশকেই চমকে দিয়েছেন৷ কিন্তু এবার নিজের রাজ্য গুজরাতেই ফ্যাসাদে পড়লেন দু বারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান৷ জমি জবরদখলের অভিযোগে বহরমপুরের সাংসদকে নোটিস পাঠিয়েছে বরোদা পুরসভা৷
গত ৪ জুন ভোটের ফল প্রকাশিত হয়৷ ৬ জুন ইউসুফ পাঠানকে এই নোটিস পাঠায় বরোদা পুরসভা৷ যদিও বিষয়টি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে৷ জানা গিয়েছে, যে জমিটি নিয়ে বিতর্ক সেটি ২০১২ সালে ইউসুফ পাঠানকে বিক্রি করার প্রস্তাব খারিজ করে দিয়েছিল গুজরাত সরকার৷ অভিযোগ, পাচিল দিয়ে সেই জমিই দখল করে নিয়েছেন পাঠান৷
advertisement
advertisement
তানাদালজা এলাকার ওই জমিটির মালিক বরোদা পুরসভাই৷ ২০১২ সালে ওই জমিটি কিনতে চেয়েছিলেন ইউসুফ পাঠান৷ কারণ ওই জমিটির পাশেই তাঁর বাড়ি তৈরি হচ্ছিল৷ প্রতি বর্গ মিটার জমির দাম বাবদ ৫৭ হাজার টাকা করে দিতে চেয়েছিলেন ইউসুফ পাঠান৷ পুরসভার বোর্ড মিটিংয়ে পাঠানের এই প্রস্তাবও পাস হয়ে যায়৷
কিন্তু বরোদা পুরসভার এই সিদ্ধান্তে অনুমোদন দেয়নি গুজরাত সরকার৷ বরোদা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি তাদের কাছে অভিযোগ আসে, ইউসুফ পাঠান ওই জমিটি পাচিল দিয়ে ঘিরে ফেলেছেন৷ ওই পাচিল ভেঙে ফেলার জন্য পাঠানকে নির্দেশ দিয়েছে বরোদা পুরসভা৷ দু সপ্তাহের মধ্যে যদি ওই পাচিল ভাঙা না হয়, তাহলে পুর কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ করবে বলে জানিয়েছে বরোদা পুরসভা কর্তৃপক্ষ৷
advertisement
তবে বিষয়টিতে রাজনৈতিক রংও লেগেছে৷ কারণ বরোদা পুরসভা বিজেপি পরিচালিত৷ ইউসুফ পাঠান ভোটে জেতার পর পরই যেভাবে তার কাছে নোটিস গেল, তার পিছনে অন্য সমীকরণ রয়েছে কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Yusuf Pathan: অধীরকে হারিয়ে সাংসদ হয়েছেন, নিজের রাজ্যেই বিরাট ফ্যাসাদে ইউসুফ পাঠান! অভিযোগ মারাত্মক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement