advertisement

Suvendu Adhikari: একই জায়গা, অভিষেকের বদলে এবার ধরনায় বসতে চান শুভেন্দু! অনুমতি দেবে পুলিশ?

Last Updated:

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এবং রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে গত বছর ডিসেম্বর মাসে রাজ ভবনের সামনে টানা ধরনায় বসেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

অভিষেকের মতোই রাজ ভবনের সামনে ধরনায় বসতে চান শুভেন্দু৷ (ফাইল ছবি)
অভিষেকের মতোই রাজ ভবনের সামনে ধরনায় বসতে চান শুভেন্দু৷ (ফাইল ছবি)
কলকাতা : গত বছরের শেষ দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ধরনায় বসেছিলেন, রাজ ভবনের সামনে ঠিক সেখানেই ধরনা বসতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ইতিমধ্যেই ধরনায় বসার অনুমতি চেয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়ালকে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা৷
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এবং রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে গত বছর ডিসেম্বর মাসে রাজ ভবনের সামনে টানা ধরনায় বসেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ওই একই জায়গায় ধরনায় বসতে চান শুভেন্দু অধিকারী৷ আগামী ১৯ জুন থেকে ধরনায় বসতে চান বলে নগরপালকে লেখা চিঠিতে জানিয়েছেন বিরোধী দলনেতা৷ তবে বিরোধী দলনেতাকে সেই অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি৷
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকালই ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা৷ কিন্তু ওই চত্বরে ১৪৪ ধারা জারি রয়েছে, এই যুক্তি দেখিয়ে শুভেন্দু এবং বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ৷ নগরপালকে লেখা চিঠিতে শুভেন্দু তাই আগাম জানিয়ে রেখেছেন, তৃণমূলকে যেহেতু ওই জায়গাতেই ধরনার অনুমতি দিয়েছিল পুলিশ, তাই বিজেপির ক্ষেত্রে যেন ১৪৪ ধারার যুক্তি দেখানো না হয়৷
advertisement
লোকসভা ভোটে রাজ্যে খারাপ ফলের পর যথেষ্টই চাপে রয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব৷ ২০১৯-এর তুলনায় আসন সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ার জন্য বিজেপি রাজ্য নেতৃত্বের অন্দরেই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি৷ একই সঙ্গে বিজেপি নেতারা অভিযোগ করছেন, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচনের মতোই এবারও ভোটের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে আক্রান্ত হচ্ছেন তাঁদের দলের কর্মী, সমর্থকরা৷ এমন কি, পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷
advertisement
রাজনৈতিক মহলের ধারণা, ভোটের ফলে বিপর্যয়ের পর দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখাই রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ৷ কারণ ভোটের ফলের পর এমনিতেই হতাশ দলের নিচুতলার নেতা,কর্মীরা৷ তার উপর রাজ্য স্তরের নেতারাও পাশে নেই, এই ধারণা তৈরি হলে দলের সংগঠন আরও দুর্বল হয়ে পড়া অবশ্যম্ভাবী৷ নগরপালকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আক্রান্ত দলীয় কর্মীদের নিয়েই ধরনায় বসতে চান তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: একই জায়গা, অভিষেকের বদলে এবার ধরনায় বসতে চান শুভেন্দু! অনুমতি দেবে পুলিশ?
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement