advertisement

চাকরির স্বপ্ন নিয়ে পুলিশের পরীক্ষায় যুবক, অ‍্যাডমিট কার্ড দেখাতেই এ কী কাণ্ড, ছুটে এল ক্রাইম ব্রাঞ্চ

Last Updated:

অ‍্যাডমিট কার্ডে ছিল অভিনেত্রী সানি লিওনির ছবি। কিন্তু এ কীভাবে সম্ভব?

চাকরির স্বপ্ন নিয়ে পুলিশের পরীক্ষায় যুবক, অ‍্যাডমিট কার্ড দেখাতেই এ কী কাণ্ড, ছুটে এল ক্রাইম ব্রাঞ্চ
চাকরির স্বপ্ন নিয়ে পুলিশের পরীক্ষায় যুবক, অ‍্যাডমিট কার্ড দেখাতেই এ কী কাণ্ড, ছুটে এল ক্রাইম ব্রাঞ্চ
উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশে পুলিশের পরীক্ষা দিতে গিয়ে বড় কাণ্ড। অ‍্যাডমিটকার্ড দেখেই আটকে দেওয়া হল পরীক্ষার্থীকে। সূত্রের খবর অনুযায়ী অ‍্যাডমিট কার্ডে ছিল অভিনেত্রী সানি লিওনির ছবি। কিন্তু এ কীভাবে সম্ভব?
জানা গিয়েছে, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়ে পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবদ করা হয়। ওই প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে ক্রাইম ব্রাঞ্চের দল। আপাতত এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তারা বিশদে কিছু বলতে রাজি নন।
রবিবার প্রার্থী ধর্মেন্দ্র সিং-এর সঙ্গেও এই ঘটনা ঘটেছে। জেলার কুলপাহাড় থানা এলাকার রাগৌলিয়া গ্রামের বাসিন্দা ধর্মেন্দ্র সিং পুলিশ নিয়োগ পরীক্ষায় যথাযথভাবে সমস্ত তথ্য নথিভুক্ত করেছিলেন। ধর্মেন্দ্রর মতে, যখন তিনি অ‍্যাডমিটকার্ড বের করেন তখন তাতে ধর্মেন্দ্রর নিজের ছবির পরিবর্তে সানি লিওনির ছবি ছিল।
advertisement
advertisement
ইউপি কনস্টেবল নিয়োগের দুই দিনের পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরীক্ষায় জালিয়াতি বন্ধের চেষ্টায় অনেক দিন ধরেই অভিযান চলছিল। ১৫ ফেব্রুয়ারি পরীক্ষার প্রথম দিন থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
আসামিদের মধ্যে পরীক্ষার্থী, সল্ভার বা সমাধানকারী ও দালাল রয়েছে। প্রয়াগরাজে ১৭ জন, ইটাতে ১৬, সিদ্ধার্থনগরে ১৫, আজমগড় থেকে ৯, মৌ থেকে ১৩ এবং বারাণসীতে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
কনস্টেবল নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে ৩ হাজার ১৪৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি। দ্বিতীয় দিনে ২৪,০৮,৭২২ পরীক্ষার্থীর মধ্যে ২১,০৭,২৪৮ জন পরীক্ষার্থী দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নেন। দুই দিন মিলে মোট ৪৩,১৩,৬১১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় মোট সাড়ে দশ শতাংশ পরীক্ষার্থী বিদায় নিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চাকরির স্বপ্ন নিয়ে পুলিশের পরীক্ষায় যুবক, অ‍্যাডমিট কার্ড দেখাতেই এ কী কাণ্ড, ছুটে এল ক্রাইম ব্রাঞ্চ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement