advertisement

Kerala News: শ্বাসনালিতে আটকে চুইংগাম, কীভাবে ৮ বছরের বালিকার প্রাণ বাঁচালেন যুবক? দেখুন রূদ্ধশ্বাস ভিডিও

Last Updated:

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার এক পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই বালিকা৷ তার ঠিক উল্টো দিকেই চারজন যুবক সবজি কিনছিলেন৷

কেরলের রাস্তায় বালিকার প্রাণ বাঁচানোর চেষ্টা যুূবকদের৷
কেরলের রাস্তায় বালিকার প্রাণ বাঁচানোর চেষ্টা যুূবকদের৷
রাস্তার ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল ছোট্ট মেয়েটি৷ পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন কয়েকজন যুবক৷ আচমকাই সাইকেল নিয়ে যুবকদের কাছে এগিয়ে গেল সেই মেয়েটি৷ যুবকদের কিছু বলল সে৷ পরমুহূর্তেই দেখা গেল ছোট্ট মেয়েটিকে পিছন থেকে জড়িয়ে ধরে মরিয়া ভাবে তাঁর মুখ থেকে কিছু বের করার চেষ্টা করছেন এক যুবক৷ তাঁকে সাহায্য করতে এগিয়ে এলেন আর একজন৷
গত মঙ্গলবার কেরলের কান্নুরের পাল্লিকাড়া এলাকায় এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, বছর আটেকের ওই মেয়েটির শ্বাসনালিতে কোনওভাবে চুইংগাম আটকে যায়৷ ফলে দম আটকে আসছিল তার৷ রাস্তায় দাঁড়ানো যুবকদের তা জানাতেই দ্রুত প্রয়োজনীয় শুশ্রুষা করে মেয়েটির শ্বাসনালিতে আটকে থাকা চুইং গাম বের করে তার প্রাণ বাঁচান এক যুবক৷ গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি-তে৷
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার এক পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই বালিকা৷ তার ঠিক উল্টো দিকেই চারজন যুবক সবজি কিনছিলেন৷ সাইকেলে ওঠার আগে একটি চুইং গাম মুখে দিতে দেখা যায় ওই বালিকাকে৷ এর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় সাইকেল ঘুরিয়ে ওই যুবকদের কাছে গিয়ে কিছু বলছে ওই বালিকা৷ এর পরই ওই বালিকার প্রাণ বাঁচাতে সচেষ্ট হন এক যুবক৷
advertisement
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ওই বালিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার পিঠে চাপ দিয়ে তার গলার এবং বুকের কাছে হাত দিয়ে জোরে জোরে ঘষছেন এক যুবক৷ যাতে ওই বালিকার শ্বাসনালিতে আটকে থাকা চুইং গাম বেরিয়ে আসে৷ এই পদ্ধতিতে কাজও হয়৷ শেষ পর্যন্ত ওই যুবকের তৎপরতাতেই ওই বালিকার মুখ থেকে চুইং গাম বেরিয়ে আসে৷
advertisement
যেভাবে দ্রুত এবং দক্ষতার সঙ্গে ওই বালিকার মুখ থেকে চুইং গাম বের করে তার প্রাণ রক্ষা করেন ওই যুবক এবং তাঁর সঙ্গীরা, সমাজমাধ্যমে অনেকেই তার ভূয়সী প্রশংসা করেছে৷ পাশাপাশি, যেভাবে বিপদ আন্দাজ করে আট বছরের ওই বালিকাও গিয়ে যুবকদের থেকে সাহায্য চায়, তাতে তার বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন অনেকে৷ কেরলের শিক্ষামন্ত্রী ভি সিবানকুট্টিও ওই যুবকদের প্রশংসা করেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala News: শ্বাসনালিতে আটকে চুইংগাম, কীভাবে ৮ বছরের বালিকার প্রাণ বাঁচালেন যুবক? দেখুন রূদ্ধশ্বাস ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement