advertisement

কোয়ারেন্টাইন সেন্টারে ৪০টি রুটি-১০ থালা ভাত খাচ্ছেন এই যুবক! রাঁধুনি বলছেন, 'আমি ক্লান্ত'

Last Updated:

মন্ঝওয়ারির ওই সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে ২৩ বছরের এক যুবক দিনে ৪০টি করে রুটি খাচ্ছেন ব্রেকফাস্টে৷ ১০ প্লেট ভাত খাচ্ছেন দুপুরে৷ রাতেও পাহাড় প্রমাণ খাবার৷

#পটনা: পরিযায়ী শ্রমিকরা তাঁদের নিজেদের রাজ্যে ফিরলে করোনা সংক্রমণ রুখতে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে৷ সরকারি কোয়ারেন্টাইনে বহু পরিযায়ী শ্রমিককে রাখা হচ্ছে৷ তেমনই বিহারের বক্সার জেলার একটি কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে মাথায় হাত সরকারি আধিকারিকদের!
মন্ঝওয়ারির ওই সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে ২৩ বছরের এক যুবক দিনে ৪০টি করে রুটি খাচ্ছেন ব্রেকফাস্টে৷ ১০ প্লেট ভাত খাচ্ছেন দুপুরে৷ রাতেও পাহাড় প্রমাণ খাবার৷ কোয়ারেন্টাইন সেন্টারের রাঁধুনি সরকারি আধিকারিকদের দেখেই বলে দিলেন, 'আমি ক্লান্ত৷'
২৩ বছরের ওই যুবকের নাম অনুপ ওঝা৷ রাজস্থানে শ্রমিকের কাজ করতেন৷ সম্প্রতি বিহারে ফিরেছেন৷ আরও অনেক পরিযায়ী শ্রমিকের সঙ্গেই তিনি রয়েছেন কোয়ারেন্টাইনে৷ সম্প্রতি তাঁর খাওয়ার পরিমাণ নিয়ে জেলা প্রশাসনকে খবর দেয় সেন্টারের দায়িত্বপ্রাপ্তরা৷ জেলা আধিকারিকরা ঠিক করেন, দুপুরের খাওয়ার সময়েই তাঁরা ওই কোয়ারেন্টাইন সেন্টারে যাবেন৷
advertisement
advertisement
বিডিও এ কে সিংয়ের কথায়, 'আমরা শুনলাম, বিহারের প্রিয় খাবার লিট্টি বানানো হয়েছিল একদিন৷ অনুপ ৮৫টি লিট্টি খেয়েছেন৷ আমরা নিজের চোখে দেখে এলাম ৪০টি রুটি খাচ্ছেন৷'
অনুপের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষের পথে৷ জেলা আধিকারিকরা সেন্টারের ম্যানেজারকে নির্দেশ দিয়েছে, অনুপ যতটা খাবেন, ততটাই তৈরি করতে৷ ওঁকে যেন কম খেতে না দেওয়া হয়৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কোয়ারেন্টাইন সেন্টারে ৪০টি রুটি-১০ থালা ভাত খাচ্ছেন এই যুবক! রাঁধুনি বলছেন, 'আমি ক্লান্ত'
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement