নতুন পোশাকে না স্বামীর, রাগে ছ' মাসের মেয়েকে চরম শাস্তি দিল মা

Last Updated:

উত্তর প্রদেশের আলিগড় জেলার রামপুর গ্রামের বাসিন্দা ২৫ বছর বয়সি ওই তরুণীর নাম পিংকি শর্মা৷ স্থানীয় থানার পুলিশ অফিসার জানিয়েছেন, নতুন পোশাক কিনে দিতে রাজি না হওয়ায় পিংকির সঙ্গে বচসা হয় তার স্বামী রাহুল শর্মার৷

#আলিগড়: হোলির জন্য স্বামীর কাছে নতুন পোশাক চেয়েছিল স্ত্রী৷ স্বামী সেই আব্দার না রাখায় রাগে নিজের ছ' মাসের কন্যাসন্তানকেই আছড়ে খুন করল মা৷ নৃশংস এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের আলিগড়৷ অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ৷
উত্তর প্রদেশের আলিগড় জেলার রামপুর গ্রামের বাসিন্দা ২৫ বছর বয়সি ওই তরুণীর নাম পিংকি শর্মা৷ স্থানীয় থানার পুলিশ অফিসার জানিয়েছেন, নতুন পোশাক কিনে দিতে রাজি না হওয়ায় পিংকির সঙ্গে বচসা হয় তার স্বামী রাহুল শর্মার৷ এর পরেই তীব্র আক্রোশে নিজেরল ছ' মাসের কন্যাসন্তান সোনিকে আছড়ে খুন করে সে৷ ঘটনার পরই স্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তার স্বামী রাহুল৷ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করেছে পুলিশ৷
advertisement
সাড়ে তিন বছর আগে পেশায় একটি কারখানার শ্রমিক রাহুলের সঙ্গে বিয়ে হয় পিংকির৷ তাদের একটি ২ বছর বয়সি ছেলেও রয়েছে৷ আদালতে পেশ করা হলে পিংকি দাবি করে, ইচ্ছাকৃতভাবে সে নিজের মেয়েকে খুন করেনি৷ স্বামীর সঙ্গে নিয়মিত তার অশান্তি হতো বলেও জানায় সে৷ যদিও তার এই দাবিতে কর্ণপাত করেননি বিচারক৷ শেষ পর্যন্ত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন পোশাকে না স্বামীর, রাগে ছ' মাসের মেয়েকে চরম শাস্তি দিল মা
Next Article
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie