advertisement

Behala accident: নাইট ডিউটি সেরে ফিরছিলেন, সাত সকালে বেহালায় বাসের রেষারেষির বলি মহিলা

Last Updated:
ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ৷
ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ৷
সমীর দাস, কলকাতা: আজ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ৷ আর দিনের শুরুতেই সকালবেলা বেহালার ঠাকুরপুকুরে বাসের রেষারেষির বলি হলেন এক মহিলা৷ ছেলের স্কুটিতে চড়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা রূপা মণ্ডল (৩৯)৷
জানা গিয়েছে, নিহত মহিলা জোকার ইএসআই হাসপাতালে আয়ার কাজ করতেন৷ রবিবার নাইট ডিউটি ছিল তাঁর৷ নাইট ডিউটি শেষ করে এ দিন সকালে ছেলের স্কুটিতে চড়ে ঠাকুরপুকুরের বাড়িতে ফিরছিলেন তিনি৷
advertisement
অভিযোগ, সেই সময়ই দু'টি বেসরকারি বাস রেষারেষি করতে করতে আসছিল৷ ঠাকুরপুকুর থ্রিএ বাস স্ট্যান্ডের কাছে একটি বাস ওই স্কুটিতে ধাক্কা মারে৷ বাসের ধাক্কার জেরে স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়েন রূপাদেবী৷ তখনই এসডি ১৬ রুটের একটি বাসের চাকা ওই মহিলার মাথার উপর দিয়ে চলে যায়৷ হেলমেট পরে থাকলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার৷
advertisement
দুর্ঘটনার পর চেষ্টা করলেও পালাতে পারেনি ঘাতক বাসটি৷ সেটিকে আটকে রাখেন এলাকার মানুষ৷ ঘটনাস্থলে পৌঁছে বাস এবং চালককে আটক করে ঠাকুরপুকুর থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
পুলিশের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে চেষ্টা করা হলেও বাস চালকদের হুঁশ ফিরছে না৷ অতিরিক্ত যাত্রী তোলার আশায় রাস্তায় বেসরকারি বাসের রেষারেষি প্রতিদিনই চলছে৷ বাস চালক এবং কর্মীদের স্থায়ী বেতন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত এই সমস্যা মিটবে না বলেই মত বাস মালিকদের৷ কারণ বাস কর্মীদের দৈনিক বেতন নির্ধারিত হয় মোট ভাড়ার উপর কমিশনের ভিত্তিতে৷ তাই অতিরিক্ত যাত্রীর আশায় রেষারেষিতে জড়ান বাস চালকরা৷ সমস্যা সমাধানের পথ জানা থাকলেও নানা জটিলতায় বাস কর্মীদের স্থায়ী বেতনের ব্যবস্থা শুরুর কোনও সম্ভাবনা এখনও নেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Behala accident: নাইট ডিউটি সেরে ফিরছিলেন, সাত সকালে বেহালায় বাসের রেষারেষির বলি মহিলা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement