advertisement

Wife kills husband on Karwa Chauth: ঘরে প্রবল ঝামেলা, করবা চৌথে স্বামীকে বিষ খাইয়ে মারল স্ত্রী! জানুন সেই হাড়হিম করা ঘটনা

Last Updated:

Wife kills husband on Karwa Chauth: অভিযোগ, করবা চৌথের মতো পবিত্র দিনে তুমূল অশান্তি হয় স্বামী-স্ত্রীয়ের মধ্যে৷  এরপরই রাতের খাবার দেওয়ার সময় স্বামীর খাবারে বিষ মিশিয়ে দেন স্ত্রী।

স্বামীকে বিষ খাইয়ে মারল স্ত্রী, কেন জানুন
স্বামীকে বিষ খাইয়ে মারল স্ত্রী, কেন জানুন
কৌশাম্বী: সাধারণত করবা চৌথের দিন স্ত্রীরা তাদের স্বামীর দীর্ঘায়ুর জন্য নির্জলা উপোস করে থাকেন। কিন্তু ঠিক উলটো ঘটনা ঘটল এবার দেশে৷ উত্তরপ্রদেশের কৌশাম্বীতে ঘটল এক হাড়হিম করা ঘটনা৷  এক নারী তার স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। এবং তারপর থেকেই সে নিখোঁজ৷
অভিযোগ, করবা চৌথের মতো পবিত্র দিনে তুমূল অশান্তি হয় স্বামী-স্ত্রীয়ের মধ্যে৷  এরপরই রাতের খাবার দেওয়ার সময়  স্বামীর খাবারে বিষ মিশিয়ে দেন স্ত্রী। স্বামীর শারীরীক পরিস্থিতি খারাপ হলে পরিবারের লোকেরা তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যায়  হাসপাতালে৷ কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। পরিবারের সদস্যরা স্ত্রী-এর বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যার অভিযোগ করেছেন। এই ঘটনার পর পুলিশ মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত স্ত্রী পলাতক।
advertisement
advertisement
ঘটনাটি কড়াধাম থানার লালবহাদুর শাস্ত্রী নগরে ঘটেছে। মৃতের ভাই অখিলেশ জানিয়েছেন, রবিবার তার ভাই এবং স্ত্রী-এর মধ্যে কোনও একটি বিষয়ে তুমূল অশান্তি হয়েছিল। এরপরেই ভাই-এর খাবারে বিষ মিশিয়ে দেয় সে। যখন তার অবস্থার অবনতি ঘটে, তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর থেকেই ওই মহিলা বাড়ি ছেড়ে পলাতক।
advertisement
গোটা বিষয়টা নিয়ে এবার পুলিশ তদন্ত শুরু করেছে৷ মৃতের ভাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। অপরদিকে, পুলিশ জানিয়েছে, মৃতের দেহের পোস্টমর্টেম করা হচ্ছে। কড়াধাম থানায় রিপোর্ট দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে খোঁজা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্টের পরই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
মৃত্যুর আগে স্বামী এক বিবৃতি জানিয়েছে,  স্ত্রী সরিতাই তাঁর খাবারে বিষ মিশিয়েছিল। সামান্য ঝগড়ঝাটির পরই স্ত্রী এই চরম কাজটি করেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Wife kills husband on Karwa Chauth: ঘরে প্রবল ঝামেলা, করবা চৌথে স্বামীকে বিষ খাইয়ে মারল স্ত্রী! জানুন সেই হাড়হিম করা ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement