advertisement

Assam NRC: NRC তালিকায় নাম নেই? এ বার তাঁদের যা যা হবে...

Last Updated:

Assam NRC: একটি বেসরকারি সংস্থা (এনআরসি-তে নাম বাদ পড়া মানমুষদের আইনি পরামর্শ দিচ্ছে) জানাচ্ছে, এনআরসি-তে বাদ পড়া ব্যক্তিরা নাগরিকত্ব প্রমাণের জন্য প্রচুর খরচ করছেন আইনি লড়াইয়ে৷

#গুয়াহাটি: অসমে প্রকাশিত হয়ে গেল জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা৷ চূড়ান্ত তালিকায় বাদ গেল প্রায় ২০ লক্ষ নাম৷ অতএব এই ২০ লক্ষ অসমবাসী ভারতীয় নাগরিক নন৷ এখন প্রশ্ন হল, যাঁদের নাম বাদ গেল, তাঁদের এ বার কী করা হবে? সে ক্ষেত্রে ওই ব্যক্তিদের আইনের আশ্রয় নেওয়া ছাড়া আপাতত উপায় নেই৷
advertisement
অসম সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, এনআরসি-র চূড়ান্ত তালিকায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের এখনই বিদেশি তকমা বা গ্রেফতার করা হবে না৷ কারণ, গোটা বিষয়টি এখনও আদালতের বিচারাধীন৷ তাঁরা নিজেদের নাগরিকত্ব প্রমাণে বিদেশি ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারেন৷ আইনি সাহায্য নিতে পারেন৷
advertisement
একটি বেসরকারি সংস্থা (এনআরসি-তে নাম বাদ পড়া মানমুষদের আইনি পরামর্শ দিচ্ছে) জানাচ্ছে, এনআরসি-তে বাদ পড়া ব্যক্তিরা নাগরিকত্ব প্রমাণের জন্য প্রচুর খরচ করছেন আইনি লড়াইয়ে৷ কী রকম খরচ? জামসের আলির কথায়, 'আইনি সাহায্য নিতে গড়ে প্রতিটি ব্যক্তির খরচ পড়বে ৪০ হাজার টাকা মতো৷ যদি ওই ব্যক্তি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যান, তা হলে তা কয়েক লক্ষ টাকার বিষয়৷ আইনজীবীর ফি অনেকটাই বেশি৷'এনআরসি-তে বাদ পড়া ব্যক্তিরা ১২০ দিনের মধ্যে নাগরিকত্বের দাবি জানিয়ে ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারবেন৷
advertisement
গুয়াহাটি হাইকোর্টের সিনিয়র আইনজীবী নেকিবুর জামানের কথায়, 'কিছু অসাধু আইনজীবী ও ব্যবসায়ী এই পরিস্থিতির ফায়দা তুলতে নেমে পড়বে এ বার৷ যাঁদের নাম এনআরসি-তে নেই, তাঁদের ভুল বুঝিয়ে টাকা নেবে৷ ২০০ আইনজীবীর একটি দল ফ্রি-তে আইনি পরামর্শ দেবেন৷'
সোমবার থেকে অসমে আরও ২০০ বিদেশি ট্রাইবুনাল কাজ শুরু করবে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়এছে, অসম জুড়ে মোট ১০০০টি বিদেশি ট্রাইবুনাল তৈরি হবে বিভিন্ন পর্যায়ে৷
advertisement
আরও ভিডিও: বাংলাতেও এনআরসি চালু হবে: অমিত শাহ
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam NRC: NRC তালিকায় নাম নেই? এ বার তাঁদের যা যা হবে...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement