advertisement

Viral Video : পুরু বরফের চাদরে ক্রমাগত ডনবৈঠক বিএসএফ জওয়ানের, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

এই চ্যালেঞ্জ আসলে ‘‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’’-এর অংশ (Fit India Movement)৷ এই মুভমেন্ট দেশবাসীকে শরীরচর্চা করতে উৎসাহ দেয় (viral video)

এক বিএসএফ জওয়ানের (BSF Jawan) ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷ দেখা যাচ্ছে, ৪০ সেকেন্ডে তিনি মোট ৪৭ বার ডনবৈঠক দিলেন৷ ধূ ধূ বরফপ্রান্তরের মধ্যে তিনি ডনবৈঠক দিয়ে চলেছিলেন৷ ভিডিওটি শেয়ার করা হয়েছে বিএসএফ-এর ট্যুইটার হ্যান্ডলে৷ ভিডিও শেয়ার করে বিএসএফ হ্যাশট্যাগ দিয়েছে ‘‘ফিট ইন্ডিয়া চ্যালেঞ্জ’’ (Fit India Callenge)৷ এই চ্যালেঞ্জ আসলে ‘‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’’-এর অংশ (Fit India Movement)৷ এই মুভমেন্ট দেশবাসীকে শরীরচর্চা করতে উৎসাহ দেয় (viral video)৷
আরও পড়ুন : বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়ার পরিচালনা ভার টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে
পুরু বরফের চাদরে ঢাকা প্রান্তরে তিনি শরীরচর্চা করে চলেছেন৷ এক বারের বিরতি ছাড়াও ৪০ সেকেন্ডে মোট ৪৭ বার টানা ডনবৈঠক দেন তিনি৷ ২২ জানুয়ারি পোস্ট করা হয়েছে ভিডিওটি৷ এর মধ্যেই তার ভিউজ ৩২ হাজারের বেশি৷
advertisement
advertisement
আরও পড়ুন : ঝাঁটা দিয়ে মারতো ওয়ার্ডেন, অভিযোগ জানাতে শীতের রাতে পাঁচিল টপকে পালিয়ে কালেক্টরের কাছে ১৬ পড়ুয়া
বরফের চাদরে মোড়া প্রান্তরে বিএসএফ জওয়ানের শরীরচর্চা দেখে নেটিজেনরা মোহিত৷ চরম প্রতিকূল পরিবেশে দেশকে সুরক্ষিত রাখার জন্য ট্যুইটারেত্তিরা বিএসএফ জওয়ানদের ভূয়সী প্রশংসা করেছেন৷
advertisement
চলতি মাসের গোড়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল৷ সেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা বরফপ্রান্তরে পূর্ণ উদ্যমে ভলিবল খেলছেন৷ ক্রমাগত তুষারপাত তাঁদের খেলায় বিঘ্ন করতে পারেনি৷ হাঁটু পর্যন্ত বরফে ডুবে থেকে তাঁরা ভলিবল খেলে গিয়েছেন৷ তাঁদের এই ভিডিওটিও মন জয় করেছে নেটিজেনদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video : পুরু বরফের চাদরে ক্রমাগত ডনবৈঠক বিএসএফ জওয়ানের, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement