advertisement

Vande Bharat Sleeper Non Veg: আজ থেকেই বন্দে ভারত স্লিপারে পাবেন আমিষ খাবার! কী কী থাকছে মেনুতে?

Last Updated:

Vande Bharat Sleeper Starts Nonveg Menu: আজ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনে আমিষ খাবার পরিবেশন শুরু, যাত্রীদের দাবিতে ভারতীয় রেল সিদ্ধান্ত বদলেছে! হাওড়া কামাখ্যা রুটে নতুন মেনুতে কী কী যোগ হল? জেনে নিন।

বন্দে ভারতে চালু হচ্ছে আমিষ মেনু!
বন্দে ভারতে চালু হচ্ছে আমিষ মেনু!
আজ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনে আমিষ খাবার পরিবেশন শুরু হচ্ছে। এত দিন শুধুমাত্র নিরামিষ খাবারের ব্যবস্থাই ছিল এই ট্রেনে। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ও দাবির পর অবশেষে সেই সিদ্ধান্তে বদল আনল ভারতীয় রেল।
বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হওয়ার পর থেকেই যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বাংলা থেকে অসমের কামাখ্যার সঙ্গে হাওড়াকে যুক্ত করার পর এই ট্রেন দ্রুত জনপ্রিয়তা পায়। তবে একাংশ যাত্রীর আপত্তি ছিল খাবার নিয়ে। তাঁদের অভিযোগ ছিল, দীর্ঘ দূরত্বের রাতের যাত্রায় শুধুমাত্র নিরামিষ খাবার অনেকের পক্ষে গ্রহণযোগ্য নয়।
advertisement
advertisement
Vande Bharat Sleeper Train finally starts serving nonveg food from 2 feb chicken is there what foods are including in it
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিনই বন্দে ভারত স্লিপারের খাবারের মেনুতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ থেকেই। নিরামিষের পাশাপাশি এবার থেকে আমিষ খাবারও মিলবে বন্দে ভারত স্লিপার ট্রেনে।
আজ, ২ ফেব্রুয়ারি ২০২৬-এ ট্রেন নম্বর ২৭৫৭৬-এ যে মেনু রাখা হয়েছে, তাতে থাকছে—
জিরা কর্ন পুলাও, তেহদার পরোটা, মিক্সড ডাল (মুগ ও অড়হর), পনির মসলা (অসমীয় ধাঁচে), চিকেন মসলা (অসমীয় ধাঁচে), বিনস আলু ভাজি (অসমীয় শুকনো সবজি) এবং ডেজার্ট হিসেবে রসগোল্লা।
advertisement
যদিও ভবিষ্যতের পূর্ণাঙ্গ মেনু এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবু আমিষ খাবার যুক্ত হওয়ার খবরে খুশি বহু যাত্রী। রেল কর্তৃপক্ষের মতে, যাত্রীদের পছন্দ ও সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দে ভারত স্লিপারের জনপ্রিয়তা এই পরিবর্তনের ফলে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Vande Bharat Sleeper Non Veg: আজ থেকেই বন্দে ভারত স্লিপারে পাবেন আমিষ খাবার! কী কী থাকছে মেনুতে?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement