advertisement

Adar Poonawalla: করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে দ্বিধাই সবচেয়ে ভয়ঙ্কর... বললেন আদর পুনাওয়ালা

Last Updated:

Adar Poonawalla said about Vaccine Hesitancy: করোনার বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল ভ্যাকসিন ৷ আর তা নিতে দেশের অনেক মানুষ এখনও দ্বিধাবোধ করছেন ৷

Adar Poonawalla
Adar Poonawalla
নয়াদিল্লি: করোনার প্রকোপ দেশে এখন বেশ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও মানুষ সাবধানে না থাকলে যে কোনও সময় এটি ফের বাড়তে পারে ৷ করোনার বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল ভ্যাকসিন ৷ আর তা নিতে দেশের অনেক মানুষ এখনও দ্বিধাবোধ করছেন ৷ এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla) ৷ তাঁর কথায় কোভিড টিকা নিয়ে মানুষের দ্বিধাগ্রস্ত হওয়া সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ৷ কারণ মহামারির বিরুদ্ধে লড়াই করতে প্রত্যেকের দ্রুত টিকা নেওয়াটাই প্রয়োজন (Adar Poonawalla said about Vaccine Hesitancy) ৷
দেশে এখনও পর্যন্ত ১১৪ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ নিঃসন্দেহ তা একটা রেকর্ড ৷ তবে এখনও অনেকে এমন রয়েছেন, যারা ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে দ্বিধাবোধ করছেন ৷ অনেকেরই মত, ভ্যাকসিন নিয়েও যখন করোনা হচ্ছে, তাহলে আর নিয়ে লাভ কী ৷
advertisement
advertisement
অ্যাস্ট্রোজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের  ‘কোভিশিল্ড’ ভারতে প্রস্তুত করছে আদর পুনাওয়ালার সংস্থা সেরাম ইনস্টিটিউট ৷ এ ছাড়া দেশে এখনও পর্যন্ত ব্যবহৃত আরেকটি ভ্যাকসিন হল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ৷ তবে এখনও পর্যন্ত যা ভ্যাকসিনেশন হয়েছে, তাতে কোভিশিল্ড টিকা নেওয়া মানুষের সংখ্যাই বেশি ৷  ভারতের প্রাপ্ত বয়ষ্ক জনসংখ্যার মাত্র ৪০ শতাংশেরই টিকার ডাবল ডোজ নেওয়া সম্পূর্ণ হয়েছে ৷ খুব তাড়াতাড়ি শিশুদেরও করোনা টিকা দেওয়া হবে। যা নিয়ে ইতিমধ্যেই নানা পরিকল্পনা করা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Adar Poonawalla: করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে দ্বিধাই সবচেয়ে ভয়ঙ্কর... বললেন আদর পুনাওয়ালা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement